Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটি’র দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: August 20, 2017 | 6:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটি ইনক গত মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে সোসাইটি অফিসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নিন্দা জানান এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকলের বিদেহী আতœার শান্তি কামনা করেন। বক্তারা দলমতের উর্ধ্বে দেশের সকল জাতীয় নেতাদের যথাযথ সম্মান দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন। খবর ইউএনএ’র। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হাফেজ মওলানা আশরাফুল ইসলাম। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সরাফ সরকার, সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, যুগ্ম সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব প্রমুখ।সভায় সোসাইটির অন্যান্য কর্মকর্তদের মধ্যে প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম চৌধুরী এবং সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ ও সাবেক কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ