Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জার্মানির রেডিও ডয়েসে ভেলের বাংলাসার্ভিসে পূর্ণাঙ্গ কর্মসূচি চালুর দাবি : নিউইয়র্কে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: July 30, 2013 | 4:26 PM

ডয়েসে ভেলের বাংলাসার্ভিসে অব্যবস্থাপনার অভিযোগ নিউইয়র্কে
ছবি: নিহার সিদ্দিকী/ নিউইয়র্ক

 স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম : নিউইয়র্ক: জার্মানির বনভিত্তিক রেডিও ডয়েসে ভ্যালের বাংলা সার্ভিসে নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ এনে এর প্রতিবাদ উঠেছে নিউইয়র্কে। বাংলা সার্ভিসে একসময়ে জড়িত, বাংলাদেশে এর ফ্যান ক্লাবের সংগঠক ও নিয়মিত শ্রোতাদের যারা এখন নিউইয়র্ক প্রবাসি তাদেরই একটি দল এ প্রতিবাদ জানিয়েছে। 

সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাকা একটি সাংবাদিক সম্মেলনে তারা বলেছেন, একসময়ের জনপ্রিয় এই সার্ভিসটি এখন সংকুচিত করা হয়েছে এবং এর যতটুকু টিকে রয়েছে তাতেও চলছে নানা ধরনের অব্যবস্থাপনা। প্রতিবাদকারীদের সবচেয়ে বড় অভিযোগ, বাংলাদেশিদের উদ্যোগে ৩৮ বছর আগে এই সার্ভিসটি চালু হলেও এখন এর প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন একজন ভারতীয়। দেবারতি গুহ নামের এই নারী একজন ভারতীয় হিসেবেই জার্মানিতে অভিবাসী হয়েছেন। 
বাংলাদেশের না হয়েও নিজেকে বাংলাদেশি দাবি করে তিনি এখন ডয়েসে ভ্যালির বাংলা সার্ভিসে জেঁকে বসে আছেন। যে গুটিকয় বাংলাদেশি এখন সেখানে কাজ করছেন তাদের কোনঠাসা করে রেখেছেন এই দেবারতি গুহ, সংবাদ সম্মেলনে অভিযোগ আয়োজকদের। 
উল্লেখ্য ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার আমলে জামার্নিতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ঐকান্তিক চেষ্টায় ডয়েসে ভেলেতে এই বাংলা সার্ভিসটি চালু হয়। তারপর থেকে বাংলাদেশের অনেক খ্যাতনামা সাংবাদিক, সাংস্কৃতিক ও বেতার কর্মী এখানে কাজ করে আসছেন। পরে বাংলাভাষী ভারতীয়রা এই সার্ভিসে কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করতে থাকে। তারই অংশ হিসেবে দেবারতি গুহ বর্তমানে টিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংবাদ সম্মেলন আয়োজকদের অন্যতম, এক সময়ে ডয়েসে ভেলে বাংলা অনুষ্ঠানের প্রোগ্রাম অ্যানালিস্ট হিসেবে কর্মরত, আকবর হায়দর কিরণ বলেন, বাংলাদেশিদের উদ্যোগে শুরু হওয়া এই সার্ভিসে ভারতীয় একজন বাংলাভাষীর দৌরাত্ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেবারতি গুহ প্রতারণার মাধ্যমে পদটি দখলে নিয়েছেন, কিন্তু ডয়েসে ভেলের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা বিষয়টিতে ভ্রুক্ষেপও করছেন না। 
এ প্রসঙ্গে ডয়েসে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রাহাম লুকাসের দায়িত্বহীন আচরণেরও অভিযোগ আনেন তিনি। 
কিরণ জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই তারা চিঠি চালাচালি করে আসছেন। গ্রাহাম লুকাসকে বিষয়টি জানালে তিনি তাতে গুরুত্ব দেননি। এখন ডয়েসে ভেলের মূল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন। 
কিরণ বলেন, বাংলাদেশে এক সময় সারা দেশেই ডয়েসে ভেলের ফ্যানক্লাব ছিলো। এখনো রয়েছে একটি বড় ফ্যান গ্রুপ। যা ভারতের চেয়েই অনেকগুনে বেশি। এ অবস্থায় বাংলা সার্ভিসটি ছোট করে এনে ¯্রফে অনলাইনে এবং একুশে টেলিভিশনের মাধ্যমে সপ্তাহে এক ঘন্টার একটি স্লট নিয়ে চালানো হচ্ছে। যা বাংলাদেশের অনেককেই মর্মাহত করেছে। তবে তার চেয়েও উদ্বেগের বিষয় একজন অবাংলাদেশি প্রতারণতার মাধ্যমে নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে এই অংশের প্রধান হয়ে বাংলাদেশি কর্মীদের চাপের মুখে রাখছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 
তিনি দেবারতিগুহর অবিলম্বে প্রত্যাহার ও একজন যোগ্য বাংলাদেশিকে দিয়ে কর্মসূচিটি চালু রাখা এবং পূর্ণাঙ্গ কর্মসূচি চালুর দাবি জানান। 
তিনি জানান, বিষয়টি উপরের মহলে জানানো হয়েছে। ডয়েসে ভেলের লিগ্যাল ডিপার্টমেন্টেও তিনি লিখেছেন। যাতে শিগগিরই এর একটি সুরাহা হয়। 
কিরণ বলেন, আশা করি ডয়েসে ভেলে কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে আমাদের দাবি মেনে নেবে। তবে সে জন্য বাংলাদেশিদেরই জনমত তৈরি করতে হবে। 
নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে একটি জনমত তৈরিতে তিনি সংবাদমাধ্যমের সহযোগিতা চান। তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের চেতনার সঙ্গে জড়িত। এ ক্ষেত্রে কোনো ধরনের আপোস করা হবে না। 
এ ব্যাপারে বাংলাদেশ সরকারেরও হস্তক্ষেপ কামনা করেন তিনি। 
এক সময় ডয়েসে ভেলে ফ্যান ক্লাব ফেডারেশনের প্রধান, বর্তমানে নিউইয়র্ক প্রবাসী দেবাশীষ রায়, নিউইয়র্কে সুপরিচিত অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV