জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার কার্যকরী পরিষদের মেয়াদ বাড়ল আরো এক বছর; সভায় সভাপতি বদরুল খান সাংবাদিকদের কাছে যে আবেদনটি জানালেন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনকের কার্যকরী পরিষদের মেয়াদ আরো এক বছর বাড়লো। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতি বদরুল হোসেন খান সাংবাদিকদের কাছে সংবাদ প্রকাশের ক্ষেক্রে আবেদন জানিয়ে বললেন জালালাবাদ কিন্তু একটিই। 
গত ৬ এপ্রিল রোববার জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্টের পার্টি হলে বিপুল সংখ্যক জালালাবাদবাসীর উপস্থিতিতে সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটি বোর্ড অব ট্রাস্টি সদস্য ও জালালাবাদ অ্যাসোসিয়েশের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ছদরুন নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যের মধ্যে সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট), শামীম আহমেদ (সুনামগঞ্জ), মোঃ শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ), মোঃ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার), কোষাধ্যক্ষ মোঃ আলীম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হোসেন আহমদ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের যারা মৃত্যুবরণ করেছেন, তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের আজীবন সদস্য কয়েছ আহমদ।
সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম রিপোর্ট পেশ করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম তার দীর্ঘ রিপোর্টে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। রিপোর্টে সংকটময় মুহুর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে যে সকল কার্যক্রম করেছেন তা বিস্তারিত উল্লেখ করেন। এর মধ্যে অন্যতম সংগঠনের একাউন্ট থেকে ৩ লক্ষ ৩২ হাজার ডলার বেশি অর্থ উদ্ধারের জন্য বহিস্কৃত সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম গংদের বিরুদ্ধে নিউইয়র্ক কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে অভিযোগ দায়ী করেছেন- যা এখন তদন্তাধীন রয়েছে। এ সময় রোকন হাকিম উপস্থিত জালালাবাদবাসীকে আশ্বস্ত করেন শিগগিরই বিষয়টির সূরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে।
কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, রিপোর্টে ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে সংগঠনের আয় হয়েছে ৯৩ হাজার ৯৫৩ ডলার ১৪ পয়সা। এথেকে ৮৭ হাজার ৩১৯ ডলার খরচ করা হয়েছে আর বাকি টাকা ব্যাংকে জমা রয়েছে।
সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর মুক্ত আলোচনায় অংশ নেন। মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, আব্দুস শহীদ, তোফায়েল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, গোল্ডেন প্লেস অ্যান্ড পার্টি হল ও ক্যাটারিংয়ের সিইও বিলাল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনকের সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী, সৈয়দ নোমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, ফকর উদ্দিন ও গহর চৌধুরী কিনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ সোসাইটি জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি এক্টিভেস্ট সাইকুল ইসলাম, রিপন আহমেদ, বিয়ানীবাজার সমিতির সহ সভাপতি সম্পাদক মহিবুর রহমান রুহুল, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, কুইন্স বাংলাদেশ সোসাইটি সভাপতি শমস উদ্দিন, হারুন মিয়া, বিশিষ্ট কমিটি অ্যাক্টিভিস্ট আমিলুল ইসলাম চুন্নু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, লিয়াকত আলী চেয়ারম্যান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর আজীবন সদস্য চৌধুরী মোমিত তামিম, জালালাবাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, শফিকুর রহমান, কাজীরুল ইসলাম, জুয়েল আহমদ, লিটন আহমেদ, মোকতার আহমদ, মোস্তাকুর রহমান লিটন, দিপংকর দেব, ওলিউর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ আবু ফজর, মোঃ খলিলুর রহমান, প্রফেসর কামাল চৌধুরী, নজরুল আহমেদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা ছমির উদ্দিন, এস্টোরিযা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল চৌধুরী মনসুর আহমেদ, হেলথ ফার্স্ট এর ইমরুল এজেন্ট তৌহিদুল ইসলাম সজীব, আবু সাদেক, মোসাদ্দেক আহমেদ শিফু, জয়ান্ত দাস, মতিউর রহমান, সজল কান্তি প্রমুখ।
সভায় উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কার্যকরী পরিষদের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয়। এ সময়ের ভেতরে মামলা সংক্রান্ত বিষয়টির একটি সুরাহা করতে কার্যকরী পরিষদের সর্বাত্মকভাবে কাজ করার অনুরোধ জানানো হয়। একই সাথে বর্তমান বোর্ড অব ট্রাস্টির মেয়াদও এক বছর বৃদ্ধি করা হয়। এদিকে সংবিধান অনুযায়ী গঠিত বর্তমান নির্বাচন কমিশন আগামী নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত বহাল থাকবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বর্তমান গঠনতন্ত্রকে আরো যুগোপযোগী করতে কিছু ধারা- উপধারার সংশোধন করতে গত সাধারণ সভায় গঠিত গঠনতন্ত্র সংশোধনী কমিটি তাদের সংশোধনী তুলে ধরেন। সংশোধনীগুলো উপস্থাপন করেন কমিটির প্রধান সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা। এ সময় সংশোধনী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ ও সাবেক নির্বাচন কমিশনার মিনহাজ আহমেদ শাম্মু। এসময় নানা পর্যালোচনার পর সংশোধনীগুলোতে কিছু সংযোজন-বিয়োজন করে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।
সভার কার্যতালিকায় বিবিধে উপস্থিত অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেন। এর মধ্যে অনেকেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের রিপোর্টের উপরে আলোচনা করে সাধুবাদ জানান এ কারণে যে তিনি তার বক্তব্যে সংগঠনের সংকট কাটাতে এবং সংগঠনটিকে ঐক্যবদ্ধ করতে তাদের প্রচেষ্টা এবং সমঝোতার সকল দার খোলা আছে বলে উল্লেখ করেছেন। এ সময় বক্তারা বলেন, প্রবাসে জালালাবাদবাসীর ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই এবং তা করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভাপতি বদরুল হোসেন খান তার সমাপনী বক্তব্যে সবাইকে আশ্বস্ত করেন গঠনতন্ত্র এবং জালালাবাদবাসীর মান সম্মানকে অক্ষুন্ন রেখে যেকোনো সমঝোতায় বর্তমান কার্যকরী পরিষদ সব সময় প্রস্তুত। এসময় তিনি স্মরণ করিয়ে দেন, এই অচল অবস্থা বর্তমান কার্যকরী কমিটি তৈরি করেনি। তারপরেও আমরা চেষ্টা অব্যাহত রেখেছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women