জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত: বোর্ড অফ ট্রাস্টি গঠন, আগামী যৌথ সভায় সাধারণ সম্পাদকের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের জ্যামাইকাস্থ হালাল ডাইনারে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র কার্যকরী কমিটির সভা গত ৫ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র বোর্ড অফ ট্রাস্টি মনোনীত করা হয়। মনোনীত ট্রাস্টি মৌলভীবাজার কোটায় বদরুন নাহার খান মিতা, সিলেট কোটায় কাওছারুজ্জামান কয়েছ, সুনামগঞ্জ কোটায় সায়দুন নূর এবং হবিগঞ্জ কোটায় অ্যাটর্নি মঈন চৌধুরী। আগামী যৌথ সভায় শোকজ প্রাপ্ত সাধারণ সম্পাদকের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা হবে।
সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক সিলেট বিভাগের সকল সংগঠনকে নিয়ে সম্মেলিতভাবে ২১ শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি গঠন করা হয়। বশির খানকে আহবায়ক, জাহিদ আহমেদ খানকে সদস্য সচিব এবং হেলিম উদ্দিন, শামীম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমানকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
এছাড়াও আসন্ন রমজান কে কেন্দ্র করে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ইফতার মাহফিল ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সফিউদ্দিন তালুকদারকে আহবায়ক, মিজানুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন হয়। তারিখ ও স্থান নির্ধারণ করা হয় ২৬শে মার্চ ২০২৩ রবিবার জয়া হল।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মাদ লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি সফিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি মোহাম্মাদ শাহিন কামালী, সহ-সভাপতি বশির খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, কার্যকরী সদস্য হেলিম উদ্দিন, শামীম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমান।
শেষে সংগঠনের সার্বিক কল্যানের লক্ষে সকলের করণীয় ও সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
