জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক মইনুল ইসলামের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ রোববার এস্টোরিয়ার ৩৬-০৭ ৩১ স্ট্রিটে জালালাবাদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইমাম কাজী কায়্যুম।
মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট ময়নুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়ামিন রশিদ, বিলাল চৌধুরী, জে মোল্লা সানি, দরুদ মিয়া রনেল, হুমায়ূন আহমেদ চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, আব্দুল করীম, এএফএম মিসবাউজ্জামান, শামিমুর রহমান চৌধুরী, মনসুর চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, খলিলুর রহমান, আব্দুর রব তুলন, আবু রহমান, আজহার আহমেদ প্রমুখ। বৃহত্তর সিলেটবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








