জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ যুক্তরাষ্ট্র জাসদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্যদের ঢাকা রিপোর্টস ইউনিটির মিলনায়তনের প্রকাশ্য সভা হতে গ্রেফতার, সন্ত্রাস দমন আইনে মামলায় জড়ানো, জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকু।

যুক্তরাষ্ট্র জাসদের এক বিবৃতিতে বলা হয়, মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে মব হামলার মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদেরকে পুলিশ কর্তৃক গ্রেফতার ও সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়। যুক্তরাষ্ট্র জাসদের বিবৃতিতে বলা হয়, বাক—ব্যক্তি স্বাধীনতা, সভা—সমিতি করার মৌলিক অধিকার পরিপন্থী মবসন্ত্রাস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। বিবৃতিতে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্নপক্ষ সমর্থনের আইনী অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
যুক্তরাষ্ট্র জাসদের বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুসহ আটককৃত রাজবন্দীদেরও মুক্তি দাবি করা হয়।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকু বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর দেশজুড়ে মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছ । স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য ও সুবিচারের অঙ্গীকার থাকলেও মানুষ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল