Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বাংলা বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: April 24, 2019 | 1:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা’, বাঙালির চির আপন এই সুরকথনকে শ্লোগান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা) ২১ এপ্রিল নিউজার্সীর ক্যান্ডেল পার্কে উদ্যাপন করেছে বাঙালির প্রাণের উৎসব পয়েলা বৈশাখ ১৪২৬। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি ছাড়াও, আশপাশের শহর থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন শেকড়ের টানে। এ যেন ব্যস্ত প্রবাস বেলায় একদিনের জন্য ফিরে পাওয়া স্মৃতিময় রঙিন ক্যাম্পাস জীবনে।
বৈশাখের উচ্ছ্বাসে এলামনাইদের হয়ে ওঠে প্রাণের মিলন উৎসবে। অনুষ্ঠান জুনায়ার সভাপতি রিয়াজুল কাদির জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, জুয়ানার প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারোয়ার হায়দার, জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, সাবেক সভাপতি মোজাম্মেল হক দুলাল, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, ফরিদ আহমেদ, মো: মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নূরজাহান বেগম মেঘনা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নূর এম মিয়াজী কালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি সৈয়দ রাশেদ আল জুনায়েদ জাফরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক মাজহারুল হক মিরন, আবুল কালাম আজাদ, ফরিদ আহমেদ, হেলেন ফরিদ, মুকিম হোসেন, মো: রাশেদুল হক টিটু, বিশ্বজিৎ সাহা, বগবতী কর্মকার, আজিজুল বারী তিতাস, মিশু, মাহফুজ আহমেদ, জোয়েব হাসান ন্যাট, হাসনা হেনা বুলি, সাবিনা ইয়াসমিন বেবী, ফেরদৌসি আক্তারসহ আরো অনেকে। অনুষ্ঠিানে বিশেষ অতিতি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যচের জুবায়ের বাবু, এলামনাইরা স্বপরিবারে দুপুর ২টা থেকে রকমারী খাবারসহ অনুষ্ঠান স্থলে আসতে থাকে। খাবারের পরই শুরু হয় আলোচনা সভা।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান একটানা রাত ৮টা পর্যন্ত চলে। গানের ফাঁকে ছিল বাঙ্গালী ঐতিহ্যের হরেক রকম খাবার। যা উপস্থিত সকলে তৃপ্তি সহকারে গ্রহন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাবি এলামনাই সাবিনা ইয়াসমিন বেবী, জোয়েব হাসান ন্যাট, বগবর্তী কর্মকার,অতিথি শিল্পী জাফর আহমেদ, মুক্তি রহমান। দেশীয় ঘরানার খাবার সহযোগে নৈশভোজ শেষে আগত অতিথিরা সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ” গান এবং সভাপতি রিয়াজুল কাদির জহির ও সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নির্বাচন কমিশন গঠন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা) নির্বাচন কমিশন-২০১৯ গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারোয়ার হায়দার। নির্বাচন কমিশন সদস্য রানা রায়হান, মোজাম্মেল হক দুলাল, মশিউর রহমান কামাল, মো: মনিরুল ইসলাম।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV