Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জিএসপি অগ্রগতি প্রতিবেদন যুক্তরাষ্ট্রে, ৯০ ভাগ শর্ত পূরণ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: April 15, 2014 | 4:38 PM

যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) ফিরে পেতে বেঁধে দেয়া শর্ত পূরণের ‘অগ্রগতি প্রতিবেদন’-এর ৯০ ভাগ বাস্তবায়ন হয়েছে। আগামী জুন মাসে আরেকটি প্রতিবেদন পাঠাবে সরকার। গতকাল বিকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, জিএসপি সুবিধা ফিরে পেতে ১৬টি শর্তের অধিকাংশই পূরণ করা হয়েছে। ইতিমধ্যে প্রতিবেদনটি মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে (ইউএসটিআর) পাঠানো হয়েছে। এখন রাজনৈতিকভাবে বিবেচনা না করে অর্থনৈতিকভাবে বিবেচনা করলে আমরা জিএসপি সুবিধা  ফিরে পাবো। কারখানার ভবন সম্পর্কিত নিরাপত্তা এবং ফায়ার সেফটি নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরী পোশাক শিল্পের জন্য আগামীতে  যেসব নতুন ভবন নির্মাণ হবে সেগুলো শতভাগ বিল্ডিং কোড মেনে তৈরি করা হবে। আর বিদ্যমান যেসব কারখানা ভবনে ত্রুটি আছে সেগুলো সংস্কার ও অংশীদারিত্বের ভিত্তিতে ভবনগুলোর ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ফায়ার সেফটির উপকরণগুলো আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত বা শুল্কহার হ্রাসের সুবিধা দেয়া হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রতিবেদনে ইন্সপেক্টর নিয়োগের অগ্রগতি সম্পর্কে বলা হয়েছে। এতে বলা হয়, সরকার বিভিন্ন প্রক্রিয়া শেষে ৬০ জন ইন্সপেক্টর নিয়োগ দিয়েছে। আশা করছি ২০০ জন ইন্সপেক্টর নিয়োগের শর্ত জুনের মধ্যেই পূরণ হবে। প্রতিবেদনে ট্রেড ইউনিয়ন সম্পর্কে তথ্য দিয়ে কোন কোন গার্মেন্ট কারখানা এটা বাস্তবায়ন করছে তার তথ্য উল্লেখ করা হয়েছে। গার্মেন্ট শ্রমিক নেত্রী কল্পনা আক্তার ও বাবুল আক্তারের আটটি মামলা প্রত্যাহার সম্পর্কেও প্রতিবেদনে বলা হয়েছে। বলা হয়, তাদের বিরুদ্ধে দায়ের করা আরও একটি মামলা শিগগিরই প্রত্যাহার করা হবে। এটা প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। গার্মেন্ট শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলা সম্পর্কে বলা হয়েছে, এ মামলায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এটা এখন সাবজুডিশ বিষয় হয়ে গেছে। তাই সহসাই আদালতে বিষয়টি নিষ্পত্তি হবে। এতে বলা হয়েছে, গার্মেন্ট মালিকদের কোনভাবেই ছাড় দিচ্ছে না সরকার। ইতিমধ্যে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের মালিকদের শাস্তির আওতায় আনা হয়েছে। নেয়া হয়েছে ব্যবস্থা। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে ১১টি গার্মেন্ট কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। আরও কয়েকটি গার্মেন্ট কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যুক্তরাষ্ট্রে পাঠানো প্রতিবেদনে বলা হয়, গার্মেন্ট শ্রমিকদের জন্য হটলাইন চালু করা হবে কিছু দিনের মধ্যে। ইপিজেড এলাকায় শ্রম আইন বাস্তবায়ন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ইপিজেড একটি বিশেষায়িত এলাকা। ওই এলাকাটি চলে ইপিজেড আইন অনুযায়ী। তাই ইপিজেড আইনকে যুগোপযোগী করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে ইপিজেড আইন যুগোপযোগী করা হবে। শ্রমিকদের ডাটাবেজ করার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে, গার্মেন্ট শিল্পে কর্মরত শ্রমিকদের ডাটাবেজ করা হয়েছে। ইতিমধ্যে ডাটাবেজটি উদ্বোধন করা হয়েছে। এর আগে গাজীপুরে তাজরীন ফ্যাশনে আগুন ও সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনার পর গত বছরের ২৬শে জুন মার্কিন বাজারে জিএসপি সুবিধা স্থগিত করে দেয় ওবামা সরকার। এই সুবিধা ফিরে পেতে বাংলাদেশের পোশাক শিল্পে কর্ম-পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি শর্ত বেঁধে দেয় মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় বা ইউএসটিআর কর্তৃপক্ষ। শর্ত পূরণ করে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন পাঠাতে গত ৩১শে মার্চ সর্বশেষ সময় বেঁধে দেয়া হয়েছিলো। কিন্তু পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে কিছু শর্ত পূরণ না হওয়ায় আরও ১৫ দিন সময় চেয়েছিল সরকার। গতকাল নির্ধারিত সময় শেষ হওয়ার প্রেক্ষিতে ওই প্রতিবেদন পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV