জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে: মার্কিন রাষ্ট্রদূত মজিনা
অর্থনৈতিক রিপোর্টার: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের কোটা ও শুল্কমুক্ত সুবিধা বা জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্স (জিএসপি) ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে। তবে এ জন্য বাংলাদেশকে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। গতকাল রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অর্থনীতিবিদ ড. ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মজিনা বলেন, তৈরী পোশাক কারখানাসহ সব ক্ষেত্রে কর্ম পরিবেশের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আবারও জিএসপি সুবিধা ফিরে পেতে পারে। জিএসপি পুনর্বহালের জন্য বাংলাদেশকে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই হবে। এ ছাড়া শ্রমিকদের ইউনিয়ন করার স্বাধীনতা দেয়াসহ সব কারখানায় পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা করা ও কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেন রানা প্লাজা ও তাজরীনের মতো দুর্ঘটনা আর না ঘটে সে বিষয়েও সতর্ক করে দেন তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








