জিএসপি স্থগিতে হতবাক আমেরিকা প্রবাসীরা
এনা, নিউ ইয়র্ক : জিএসপি সুবিধা স্থগিতের সংবাদে হতবাক প্রবাসীরা। নিউ ইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নালসহ বিশ্ববিখ্যাত মিডিয়ায় এ সম্পর্কে আগাম খবরাখবরে আমেরিকানরাও ক্ষুব্ধ। তাজরীন ফ্যাশনস এবং রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনার পরও বাংলাদেশ কেন যথাযথ পদক্ষেপ নেয়নি, সে প্রশ্ন বাংলাদেশী আমেরিকানদেরও। জাতীয় সংসদে এ ব্যাপারে একটি আইন হলেও তা প্রয়োগে সংশ্লিষ্টদের সীমাহীন উদাসীনতা এবং গার্মেন্ট ফ্যাক্টরির মালিকদের গুয়ার্তুমির খেসারত দিচ্ছে গোটা বাংলাদেশ- এমন মন্তব্য করছেন সাধারণ প্রবাসীরাও। আবার কেউ কেউ নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের বৈরী আচরণকেও ওবামা প্রশাসন কর্তৃক এহেন পদক্ষেপ গ্রহণে উৎসাহ দিয়েছে বলে মনে করছেন। সামগ্রিক অর্থে জিএসপি সুবিধা হারানোর সংবাদ বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজকে খাটো করবে বলে কেউ কেউ মনে করছেন। এ পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব না হলে তৈরি পোশাকের রপ্তানি বাজারেও এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








