Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জিয়া সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে শিকাগোতে আওয়ামী লীগের বিক্ষোভ :উদ্বোধনী অনুষ্ঠান বর্জনের ঘোষণা মেয়র অফিসের

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: September 13, 2014 | 1:31 PM

শিকাগো, (এনআরবি নিউজ) : ‘শেখ মুজিব ওয়ে’ এবং ‘এফ আর খান ওয়ে’ অধ্যুষিত শিকাগো সিটির একটি সড়কের অংশ বিশেষের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করার প্রতিবাদ এবং অবিলম্বে তা প্রত্যাহার দাবিতে ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় শিকাগো সিটি মেয়র অফিসের সামনে। এরপর ঐ সড়কের নামকরণের জন্যে শিকাগো সিটি কাউন্সিলে বিল উত্থাপনকারী ৪৯ নম্বর ওয়ার্ডের এলডারমেন (কাউন্সিলম্যান) যোসেফ এ মুরের অফিসে যান নেতৃবৃন্দ। তাকে পাওয়া যায়নি। টেলিফোনও রিসিভ করেননি। এ অবস্থায় বিক্ষোভকারীরা সিটি মেয়র বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করেন মেয়রের যোগাযোগ বিষয়ক পরিচালক মার্গারটে ট্যাস (গধৎমধৎবঃ ঞধপয, ফরৎবপঃড়ৎ ড়ভ ঈড়সসঁহরপধঃরড়হ ড়ভ ঈরঃু গধুড়ৎ) এর কাছে । এ সময় মেয়র রাহম ইমানুয়েলের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং গ্লোবাল এফেয়ার্স বিষয়ক উপপরিচালক এমিলি বারম্যান (ঊসরষু ইবৎসধহ, উবঢ়ঁঃু উরৎবপঃড়ৎ ড়ভ ঝঃৎধঃবমরপ চধৎঃহবৎংযরঢ়ং ধহফ এষড়নধষ অভভধরৎং ধঃ ঙভভরপব ড়ভ গধুড়ৎ জধযস ঊসধহঁবষ) আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানান যে, সিটি মেয়র অফিস থেকে কেউই যাবেন না ঐ সড়কের নামফলক উম্মোচন অনুষ্ঠানে। এমনকি প্রচলিত রীতি অনুযায়ী তারা কোন প্রক্লেমেশনও প্রদান করবেন না। এনআরবি নিউজকে এ তথ্য জানান ঐ কর্মসূচিতে অংশগ্রহণকারী ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের নেতা শিব্বির আহমেদ।

12092014_008_USAL

জিয়াউর রহমানকে ‘জাতীয় বেঈমান’, ‘ঠান্ডা মাথার খুনী’ ‘সামরিক স্বৈরাচার’ ইত্যাদি শ্লোগানসহ নানা বক্তব্যের ব্যানার, পোস্টার, প্লেকার্ড বহন করেন বিক্ষোভকারিরা। নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারী সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, নিউজার্সী প্রভৃতি এলাকার নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির সার্বিক সমন্বয় ঘটান শিকাগো আওয়ামী লীগের নেতা বর্ষন ইসলাম এবং শামসুল ইসলাম। গত ২৮ মে শিকাগো সিটি কাউন্সিলে পাশ হওয়া ‘অনারেবল জিয়াউর রহমান ওয়ে’ বিলের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর ঐ সড়কে নামফলক উম্মোচন করার কথা। এ সংবাদ প্রকাশের পরই যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে ক্ষোভের সঞ্চার ঘটে এবং এ কর্মসূচির ঘোষণা দেয়া হয় ২৪ ঘন্টা আগে। একইসাথে সিটি মেয়র রাহম ইমানুয়েলসহ সংশ্লিষ্ট সকলকে ই-মেইল প্রেরণ করা হয় এ প্রক্রিয়া থেকে বিরত হবার জন্যে।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারী সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. শাহজাহান মাহমুদ প্রমুখ। সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমানের নামে যদি রাস্তার নামকরণ করতে হয় তাহলে এর আগে কিউবার ফিদেল ক্যাস্ট্রো, ইরাকের সাদ্দাম হোসেনের নামেও করা উচিত। কারণ, জিয়াউর রহমান ওদের মতই একজন ছিলেন।’ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত, বাংলাদেশের প্রথম মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে ‘‘ঠান্ডা মাথার খুনি” হিসাবে চিহ্নিত করা হয়েছে’ বলে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী আরো বলেন, ‘শিকাগোর মত একটি সিটির রাস্তার নাম যদি এমন ব্যক্তির নামে করা হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু থাকবে না’। ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে বিনা বিচারে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন জিয়াউর রহমান’-বলেন ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের খ্যাতি বিপন্ন হবে যদি জিয়ার মত বিতর্কিত ব্যক্তির নামে সড়কের নামকরণ হয়। জিয়ার আমলে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের নামে সহ¯্রাধিক মেধাবী সামরিক অফিসারকে হত্যা করা হয়েছে।’

ড. শাহজাহান মাহমুদ বলেন, শুধু তাই নয়, জিয়াউর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা নির্বিচারে বাঙালি নিধন করেছে-সেইসব যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। আব্দুস সামাদ আজাদ বলেন, ‘খুনী জিয়াউর রহমানের নামফলক উম্মোচন যাতে না করা হয় সেজন্যে আমরা সোচ্চার থাকবো। প্রয়োজনে আইনের পথে হাঁটবো।’ বিক্ষোভে অংশগ্রহণকারী সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, আব্দুস সামাদ আজাদ, শামসুল ইসলাম, শিব্বির আহমেদ, মাহমুদুন্নবী বাকি, শেখ সেলিম, এমদাদ চৌধুরী, কাজী আজিজুল হক খোকন, শাহানারা রহমান প্রমুখ।

12092014_009_USAL

উল্লেখ্য, শিকাগো সিটির ওয়ার্ড ৪৯ এর অ্যালডারম্যান (কমিশনার) যোসেফ ম্যুরের উদ্যোগ এবং ষ্পন্সরেই এই বিলটি পাশ হয়। এই বিল পাশের ফলে শিকাগো সিটির নর্থ ক্লার্ক রাস্তার একটি অংশের নাম পরিবর্তন করে ”জিয়াউর রহমান ওয়ে” করার সিদ্ধান্ত হয়। এ সংবাদ জানাজানি হবার পর সারা আমেরিকায় আওয়ামী পরিবারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শিকাগো সিটির মেয়রের কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে ঐ সিদ্ধান্ত বাতিলে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে। সিটি কাউন্সিল সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর রোববার অপরাহ্ন এ রাস্তার নয়া নামের ফলক লাগানো হবে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐ অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবেন বলে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। নিউইয়র্কে বসবাসরত বেগম খালেদা জিয়ার বৈদেশিক বিষয়ক উপদেষ্টা ডা. মজিবুর রহমান মজুমদারের নেতৃত্বে নিউইয়র্ক থেকে অনেকে অংশ নেবেন নামফলক উম্মোচনের অনুষ্ঠানে।

সিটি কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিকাগো সিটির নর্থ ক্লার্ক এভিনিউর ওয়েস্ট প্র্যাট বুলেভার্ডের ৬৮০০ এন ক্লার্ক থেকে ওয়েস্ট আলবিয়নের ৬৬০০ এন ক্লার্ক পর্যন্ত সড়কের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করা হয়েছে। শিকাগো সিটির প্রবাসী বাঙালিরা অভিযোগ করেছেন যে, এন ক্লার্কের এই এলাকার অধিবাসীরা হচ্ছেন স্প্যানিশ। সেখানে বাংলাদেশীরা বাস করেন না। সিটি প্রশাসনের কর্মকর্তারা এনআরবি নিউজকে জানান, এই সিটির ১৫০০ টি রাস্তার অংশ বিশেষের নামকরণ করা হয়েছে বিভিন্ন ব্যক্তির নামে। তবে এই প্রথম কোন ব্যক্তির নামে রাস্তার নামকরণের সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে অভিযোগ উঠলো এবং বিক্ষোভ হলো। সিটি প্রশাসনের কর্মকর্তারা আরো জানান যে, বিতর্কিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে শিকাগো সিটির কোন রাস্তার নামকরণের রীতি নেই।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, এই সিটিতে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খান এবং বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবের নামে দুটি সড়কের নামকরণ করা হয়েছে ১৯৯৭ সালের ১০ অক্টোবর। বাংলাদেশী এবং দক্ষিণ এশিয়ান অধ্যুষিত ডেভন এভিনিউর বিরাট একটি অংশ এখন ‘শেখ মুজিব ওয়ে’ এবং অপর প্রান্তের আরেকটি সড়ক ‘এফ আর খান ওয়ে’ নামে পরিচিত। ‘শেখ মুজিব ওয়ে’ হওয়ার পরই মূলত: বিএনপির লোকজন সিটি প্রশাসনের সাথে লবিং শুরু করেছিলেন ‘জিয়াউর রহমান ওয়ের’ জন্যে।

নিউইয়র্কে প্রতিবাদ সভা : ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে নিউইয়র্কে মুক্তিযোদ্ধা-জনতার এক সভায় শিকাগো সিটি প্রশাসনকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘জিয়াউর রহমান ওয়ে’ বিল পাশের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত রীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নূরনবী কমান্ডার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী এন আমিন, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারী ফরিদ আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ