জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা সরকারের কেঙ্গারু আদালতের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত
নিউইয়র্ক: পুর্বপরিকল্পিত ও কেঙ্গারু আদালতের মাধ্যমে কর্নেল তাহেরের ফাঁসির জন্য জিয়াউর রহমানকে দায়ী করার ঘটনাকে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও জাতিকে বিভক্তি করার উদ্যোগ বলে মন্তব্যে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ৮০র দশকের সাবেক ছাএনেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম ও ফোরামের সাধারন সম্পাদক মোঃ আজদি বাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তার পরিবারকে হেয় করতেই জট সরকারের পরিকল্পনা অনুযায়ী আদালতে এমন রায় হয়েছে বলে ফোরাম নেতৃবৃন্দ অভিযোগে করেন।আদালতের এ ধরনের রায় দুঃখজনক অভিহিত করে প্রবাসী ছাএনেতৃবৃন্দ বলেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শহীদ জিয়া পরিবারকে ছোট করার জন্য এসব করা হচ্ছে।ফোরাম নেতৃবৃন্দ বলেন, কর্নেল তাহের ৭৫সালে একটি গণবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সেনাবাহিনীর বাইরে বিকল্প আর একটি বাহিনী গঠন করতে চেয়েছিলেন এবং ষড়যন্ত্র করে বাংলাদেশের রাষ্ট্রিয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে কর্ণেল তাহের ৬০জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন ।যার ফলে সেনা আইনে কর্নেল তাহেরের বিচার হয়েছে এখানে জিয়াউর রহমান কোনভাবেই জড়িত ছিলেন না । আসলে হাসিনা সরকার জিয়াকে হেয় করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে বিষয়টি আদালতে নিয়ে এসেছে এবং কেঙ্গারু আদালতের মাধ্যমে কর্নেল তাহেরের ফাঁসির জন্য জিয়াউর রহমানকে দায়ী করার হীন প্রচেষ্ঠায় লিপ্ত রয়েছে।ফোরাম নেতৃবৃন্দ আরো বলেন, ভাড়া করা সাংবাদিক দিয়ে সাক্ষি গ্রহন এবং যারা এই মামলা করেছে তারা উদ্দেশ্যমূলকভাবে তা করেছে। তবে জিয়া সম্পর্কে যা করা বা বলা হচ্ছে তা বাংলাদেশের আপামর জনগণের কাছে কখনোই বিশ্বাসযোগ্য হবে না বলে জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ মনে করেন।বিবৃতি প্রদানকারী সাবেক ছাএনেতারা হলেন, মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম খান,মোঃ সাইদুর রহমান সাইদ, এম এ খালেক আকন্দ,মোঃ আলমগীর খান ভিপি , এম বাসেত রহমান,মোঃ বদরুল হক আজাদ, মোঃ নাসিরউদ্দিন শরিফ,শফিকুর রহমান জীবন শফিক, মোঃআবুল কাশেম, মোঃ জসিম উদ্দিন ভিপি, আহমেদ রেজা খান,মোঃ মাহাবুবুল আলম আলমগীর,কাজী আমিনুল ইসলাম স্বপন,আবু জাফর ইকরাম,এম হক সুমন, মোঃ আবদুল কাদের, খন্দকার গোলাম মোর্শেদ সগীর,ওয়াসিম ভুইয়া,মোঃ নাজিম আহমেদ চৌধুরী,মোঃ শাহ আলম ও আবদুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








