জীবন যাত্রার ব্যয় জরিপ-২০১৭ : দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জীবন যাত্রার ব্যয় জরিপ-২০১৭ থেকে জানা যায়, ঢাকা মধ্যম মানের শহর হলেও, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। হতদরিদ্র থেকে উচ্চবিত্তের আবাস হয়ে উঠা ঢাকা ক্রমেই হয়ে উঠছে এক ব্যয়বহুল শহর। জীবন যাত্রার ব্যয় মেটাতে আয়ের পুরটা খরচ করেও হিমসিম খেতে হচ্ছে বেশির ভাগ ঢাকাবাসীকে। এতে মাস শেষে অনেকেই থাকে না কোন সঞ্চয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল এ শহরে প্রতিদিনিই চলছে টিকে থাকার এক অদম্য লড়াই।
পাঁচ বছর আগে ফরিদপুর থেকে ঢাকায় আসেন রেজাউল। পেশা রিকসা চালানো। দিনে দুই পালার আয়ে চলে তার সংসার। মাসে আয় প্রায় ১০ হাজার টাকা। কুনিপাড়ার টিনশেডের এক কামরায় থাকেন এক সন্তান ও স্ত্রীকে নিয়ে। বাসাভাড়া ৩ হাজার, মেয়ের স্কুলখরচ ২ হাজার আর বাকি টাকায় সংসার চালাতে, কঠিন পরীক্ষা দিতে হয় রেজাউলকে।
মিরপুরে দুই সন্তান, স্ত্রী ও মা-বাবা নিয়ে ভাড়া বাসায় থাকেন আজাদ। দিনে সাড়ে পাঁচশো হিসেবে মাসে আয় প্রায় ১৭ হাজার টাকা। তা দিয়েই চলে সংসার। ৬ হাজার টাকা বাসাভাড়া, এক ছেলের কলেজের খরচ আর শিশু-সন্তানের জন্য কেনাকাটায় শেষ আয়ের প্রায় পুরোটাই। হোমিও চিকিসৎক আশরাফ আনসারী অবস্থা মোটামুটি ভালো। এক সন্তান স্কুলে, বাকি দুজন পড়ছে বিশ্ববিদ্যালয়ে। মাসে ৪০ হাজার টাকা আয়ের সঙ্গে ব্যয় মিলিয়ে সচল রাখতে হয় সংসারের চাকা। বিশ্বের এগারতম মেগা সিটি ঢাকায় প্রতি বছর নতুন করে যোগ হচ্ছে প্রায় ৬ লাখ মানুষ। বাড়তি জনগণের সঙ্গে সমান্তরালে বাড়ে জীবন যাত্রার ব্যয়ও।
বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড.নাজনীন আহমেদ জানান, পরিকল্পিতভাবে শহরটা বাড়ছে না এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা সাড়া দেশে না বাড়ার কারণে ঢাকায় অনেক বেশী রকম চাপ পড়ছে। নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য ঢাকায় বসবাসটা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
এছাড়াও ক্যাব’র সভাপতি গোলাম রহমান বলেন, ঢাকা থেকে গ্রামে ফিরে যাওয়া অথবা ছোট শহরে ফিরে যাওয়া এবং সেখানে যদি আয় রোজগারের ব্যবস্থা করলে তবে এই সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব । সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature