Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জুলিয়ান অ্যাসাঞ্জের দলিলও ফাঁস

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: February 7, 2011 | 2:12 AM

ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন গোপন দলিল ইন্টারনেটে ফাঁস করে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভীত কাঁপিয়ে দিয়েছিলেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এবার সেই ইন্টারনেটেই ফাঁস হয়ে গেছে খোদ অ্যাসাঞ্জেরই যৌন হয়রানি মামলার গোপন নথিপত্র। ডেইলি মেইল জানায়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ দায়ের করা দুই সুইডিশ নারীর সাক্ষাৎকার, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ নিয়ে প্রায় ১০০ পৃষ্ঠার দলিল তৈরি করে সুইডেনের পুলিশ। কিন্তু গোপন এ প্রতিবেদন গত সপ্তাহে ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। এ মামলায় গত বছরের ডিসেম্বরে বৃটেনে আত্মসমর্পণ করেন অ্যাসাঞ্জ। সুইডেন তাকে বিচারের জন্য দেশে ফেরত নিতে চায়। এ বিষয়ে এখনও বৃটিশ আদালতে শুনানি চলছে। আজ ও আগামীকালও শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে ফাঁস হওয়া দলিল নতুন করে অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক জাগিয়ে তুলেছে। অ্যাসাঞ্জ সত্যি সত্যি ঘুমন্ত বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন কিনা, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বান্ধবীর অভিযোগ- অ্যাসাঞ্জ ওই সময় কনডম ব্যবহার না করেই অনিরাপদ সম্পর্কে লিপ্ত হন। ঘুমন্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন সুইডিশ আইনে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। উভয় অভিযোগেই যেসব সাক্ষ্য-প্রমাণ পুলিশ পেয়েছে বলে ফাঁস হওয়া দলিলে দেখা গেছে, তাতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। অ্যাসাঞ্জ বরাবরই এসব অভিযোগকে ষড়যন্ত্র ও মিথ্যা বলে দাবি করে আসছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV