জেএফকে এয়ারপোর্টে বিএনপি নিউইয়র্ক স্টেট, মহানগর উত্তর-দক্ষিণ-জাসাসের বিক্ষোভ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদ এবং বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছে নিউইয়র্ক স্টেট ও মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি-জাসাসের নেতাকর্মীরা।
১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর জেএফকে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি, মহানগর উত্তর-দক্ষিণ, যুক্তরাষ্ট্র জাসাস, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করে।
জানা যায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাগত সমাবেশ স্থল থেকে বেশ কিছুটা দূরে বিএনপিকে বিক্ষোভের অনুমতি দেয়া হয়। নিরাপত্তারক্ষীরাও ছিলেন তৎপর। ফলে উস্কানিমূলক স্লোগান উঠলেও আক্রমণাত্মক কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই বিক্ষোভে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সদস্য জসীম উদ্দিন ভিপি, নিউইয়র্ক মহানগর উত্তর শাখার আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুগ্ম-আহ্বায়ক শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, খালেদ আহমেদ, জাবেদউদ্দিন, এলিজা আকতার, সুলতানা খানম, সজীব চৌধুরী ফয়সল, যুক্তরাষ্ট্র যুব দলের সবাপতি জাকির চৌধুরী, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মাকসুদ এইচ চৌধুরী প্রমুখ।
বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতারা জ্যাকসন হাইটসে এক সভায় মিলিত হয়ে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’,কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহায়তা কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল