Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

জেনিফার লোপেজের কাণ্ড!

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: November 18, 2018 | 2:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আবার সেই জেনিফার লোপেজ। অভিনেত্রী, গায়িকা জেনিফার লোপেজ বেশি পরিচিত জে-লো নামে। বার বারই তিনি সংবাদ শিরোনামে উঠে আসছেন। বিশেষ করে তার শরীর প্রদর্শনের জন্য। বয়স তার ৪৯ হলেও শরীরকে তিনি মেলে ধরেন দর্শকদের সামনে। ‘বুটি বুটি’ গানে তিনি যেভাবে শরীরকে ব্যবহার করেছেন তা অবশ্যই শালীনতার মাত্রা অতিক্রম করে। ওই গানটির ভিডিও ভার্সন খুব কম মানুষই সন্তানদের সামনে দেখার সাহস দেখাতে পারেন। কারণ, এতে ফুটিয়ে তোলা হয়েছে যৌনতা। ওই মিউজিক ভিডিওর প্রধান উপজীব্যই যৌনতা। এবার জেনিফার লোপেজ নতুন করে আবার শিরোনামে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গিয়েছেন একটি নতুন গানের ভিডিও ধারণ করতে। সঙ্গে রয়েছেন তার ডিজে খালেদ। মিয়ামিতে জেনিফার লোপেজকে সাধারণ্যে দেখা গেছে যে পোশাকে তা নিয়েই চোখ টাটিয়ে উঠেছে মিডিয়ার লোকজনের। কারণ, তিনি ম্যাচিং কালারের একই কাপড় দিয়ে বানিয়েছেন ট্রাউজার। সেই ট্রাউজারটি পরেছেন নাভি থেকে অনেকটা নিচে। ফলে তার নি¤œাঙ্গে যে অন্তর্বাস পরা তার বেশির ভাগই বেরিয়ে এসেছে। স্পষ্ট দেখা যাচ্ছে সেই অন্তর্বাস। একেবারেই থং বা শুধু অন্তর্বাস পরলে তার অর্থ একরকম। আর এভাবে শালীন পোশাক পরে তার ভিতর দিয়ে অন্তর্বাস প্রদর্শন করার অর্থ অন্যরকম। এর মধ্যে যৌনতার সুড়সুড়ি দেয়া হয়। জেনিফার লোপেজকে ওই পোশাকে দেখা গেছে গায়ে একটি সাদা টি-শার্টের মতো শার্ট। নাভিমূল উন্মুক্ত। স্বর্ণালী চুলগুলো ছেড়ে দিয়েছেন শরীরের সামনের দিকে। কুচ পরোয়া নেহি- এমন একখানা ভাব নিয়ে তিনি হেঁটে চলেছেন। শরীরে পরেছেন রূপা ও স্বর্ণের গহনা। তার এমন পোশাকে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে তিনি ইনস্টাইল ম্যাগাজিনে প্রায় নগ্ন পোজ দেন। তা প্রকাশ হয় কয়েক সপ্তাহ আগে। তারপর এটাই দু’সন্তানের মা জেনিফার লোপেজের সর্বশেষ শরীর প্রদর্শনের ছবি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ