জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদের উদ্যোগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার পদপ্রার্থী হাইরাম মনসেরাতের ফান্ডরেইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার পদপ্রার্থী, সাবেক সিনেটর ও নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিলমেম্বার হাইরাম মনসেরাতের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ এ ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হাসান, আশা ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকাশ রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবুল কাশেম, সাইফুল ইসলাম, মনির আহমেদ, আহসান হাবিব প্রমুখ।
হাইরাম মনসেরাত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক ৩৫ থেকে নির্বাচন করবেন। তার নির্বাচনী এলাকা করোনা, রিগো পার্ক, ইস্ট এলমহাস্ট ও ফরেন হিল। অনুষ্ঠানে হাইরাম মনসেরাত অ্যাসেম্বলিমেম্বার প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রতিশ্রুতি সবার সামনে তুলে ধরেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








