Saturday, 8 August 2026 |
শিরোনাম
EAST HAMPTON MAN INDICTED FOR FATAL NEW YEAR’S DAY HIT-AND-RUN COLLISION IN CORONA CONSUMER ALERT: New York Attorney General James Warns New Yorkers of Gold Bar Scam Targeting Seniors নিউইয়র্কে নোয়াখালী-৫ আসনের আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’ TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গ্রেফতার ১ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন
সব ক্যাটাগরি

জেসমিন খান এওয়ার্ড পেলেন কবি কাজী জহির

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: March 10, 2019 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য কবি কাজী জহিরুল ইসলামকে জেসমিন খান এওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়। প্রখ্যাত সমাজসেবী জেসমিন খানের মৃত্যুর পর তার নামে গঠিত জেসমিন খান ট্রাস্ট এই পুরষ্কারের প্রবর্তন করে। বেশ ক’বছর ধরেই ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাঙালিদের সাস্কৃতিক সংগঠন বাঙলার বিজয় বহর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করে আসছে।
বাঙলার বিজয় বহরের অন্যতম উদ্যোক্তা কথাসাহিত্যিক ও আলোচিত চলচ্চিত্র শবমেহের এর নির্মাতা ইসমাইল হোসেন বলেন, ‘কাজী জহিরুল ইসলাম এই সময়ের অত্যন্ত গুরু¡পূর্ণ বাঙালি কবি। তিনি শুধু নিজে ভালো কবিতা লেখেন তা-ই নয়, বাংলা ভাষার ভালো কবিতাগুলোকে ইংরেজিতে অনুবাদ করিয়ে আন্তর্জাতিক বাজারে প্রকাশ করছেন তাঁরই প্রতিষ্ঠিত সংগঠন ঊনবাঙাল-এর মাধ্যমে।
উল্লেখ্য যে কবি কাজী জহিরুল ইসলাম বাংলা কবিতায় ক্রিয়াপদহীন কবিতার প্রবর্তন করেন। এ যাবত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫৫টি, যার মধ্যে ১৯টি কাব্যগ্রন্থ। ইতোপূর্বে তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য কবি জসীম উদদীন পুরস্কার, ড. দীনেশ চন্দ্র সেন পদক, ড্রিম ফাউন্ডেশন পুরস্কারসহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্তৃক পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ: