Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ঝরা-জীর্ণতা মুছে বর্ষবরণ আজ-শুভ নববর্ষ ১৪১৮

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: April 14, 2011 | 12:17 AM

ইউএসএ নিউজ: কালের যাত্রা নিরন্তর, নিরবধি। মহাকালের রথ সেই পথযাত্রায় পেরিয়ে গেল ১৪১৭ বাংলা বর্ষের সীমারেখা। ‘মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’- বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার এ পঙ্‌ক্তির মতোই আজ নতুনকে স্বাগত জানাবে পুরো বাঙালি। মহাপরিক্রমার সূর্যস্নানে আলোকিত বছরের প্রথম দিনে শুরু হবে অতীতের জরা-দুঃখ, ব্যর্থতা, গ্লানি আর হতাশাকে পেছনে ফেলে স্বপ্নের সন্ধানে যাত্রা। নব-উদ্যম আর প্রত্যাশায় পুরো জাতি বরণ করবে বাংলা বছরকে। আজ পহেলা বৈশাখ। শুভ নববর্ষ। ১৪১৮ সাল। বছর ঘুরে আবার এসেছে নতুন বছর। নতুন সকাল। নতুন দিন। গতকালের সূর্যাস্তের পর আজকের সূর্যোদয়ের আলোকচ্ছটায় বাংলা দিনপঞ্জিতে যোগ হচ্ছে আরও একটি বছর।নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে। বাংলা ভাষাভাষীর জীবনে এল এক অমলিন আনন্দের দিন। আজ বৈশাখী উৎসব।আজ এক প্রেরণার দিনও। ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষ এক অভিন্ন হূদয়াবেগ নিয়ে মিলিত হবে একই উপলক্ষে। পয়লা বৈশাখ ছাড়া এত বড় সর্বজনীন উৎসবের উপলক্ষ আর নেই। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি তার আপন সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে জাতিসত্তার পরিচয়কে নতুন তাৎপর্যে উপলব্ধি করে গৌরব বোধ করে। এই গৌরব ও চেতনাই বাঙালিকে প্রেরণা জুগিয়েছে আপন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV