টমেটো আলু পাউরুটি পেঁয়াজ ব্যাটারি ফ্রিজে না রাখাই ভালো!
টাটকা রাখতে আমরা খাবারদাবার বা তরিতরকারি সাধারণত ফ্রিজে রেখে থাকি। কিন্তু ফ্রিজে রাখলেই যে সবকিছুই ভালো থাকবে, টাটকা থাকবে—তা কিন্তু নয়। যেমন পাউরুটি। অথবা যে কোন রুটি ফ্রিজে রাখলে তার আর্দ্রতা নষ্ট হয়ে দ্রুত শুষ্ক হয়ে যায়। তখন আর তা খেতে ভালো লাগে না। ঘরের তাপমাত্রাতেই পাউরুটি অন্তত তিন দিন ভালো থাকে। তাই অহেতুক রুটি ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন সাইনের বিশেষজ্ঞরা। তারা এমন দশটি জিনিস ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলেছেন, সস জাতীয় কোন কিছু ফ্রিজে রাখা অর্থহীন। কারণ ফ্রিজে না রাখলেও এগুলোর স্বাদ গন্ধ ও গুণাগুণ তিন বছর চমত্কার থাকে। আলুও ফ্রিজে না রাখার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে রাখলে আলুর স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। বাতাস চলাচল করতে পারে এমন কোন ব্যাগ, যেমন পাতলা কাপড় বা পাতলা চটের ব্যাগে রাখলে আলু ভালো থাকে। তবে বাতাস চলাচল করতে পারে না এমন প্লাস্টিকের ব্যাগে রাখলে আলু দ্রুত পচে যায়। পেঁয়াজও ফ্রিজে না রাখা ভালো। আলুর মত এগুলোও বাতাস চলাচল করতে পারে এমন ব্যাগে রাখলে ভালো থাকে তবে পেঁয়াজ কখনোই আলুর সঙ্গে এক ব্যাগে রাখা ঠিক হবে না। আলু থেকে অতিমাত্রায় জলীয় বাষ্প নির্গমন করে ফলে এর সঙ্গে রাখা পেঁয়াজ দ্রুত পচে যায়। রসুনও ফ্রিজে না রেখে আলু বা পেঁয়াজের মত কাপড়ের ব্যাগে আলাদাভাবে রাখলে ভালো থাকবে।
টমেটোও ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ফ্রিজে রাখলে টমেটোতে পাউডারের মত কিছু একটা জমতে দেখা যায়। এতে স্বাদও নষ্ট হয়। তাই টমেটোও ফ্রিজে না রেখে কাপড় বা কাগজের ব্যাগে রাখা ভালো।
কফি ফ্রিজের রাখলে এতে একটা চটচটে ভাব চলে আসে। স্বাদ-গন্ধও নষ্ট হয়। এয়ারটাইট কাঁচের বয়াম বা এ ধরনের কিছুতে রাখলে স্বাদ-গন্ধ চমত্কার থাকে। কাটার আগে পর্যন্ত কুমড়া দীর্ঘদিন ভালো থাকে। তাই এটাকে ফ্রিজে রেখে এর স্বাদ নষ্ট করার কোন মানে হয় না। কাটার পরও কুমড়া বাইরে তিন চার দিন ভালো থাকে।
যে কোন ধরনের ব্যাটারি সাধারণ তাপমাত্রায় রাখলেই ভালো থাকে। বেশি গরম বা বেশি ঠান্ডায় ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়। নেইল পালিশ ফ্রিজে রাখলে এর ঘনত্ব বেড়ে যায়। ভালো করে ছিপি এঁটে রোদ লাগে না এমন স্থানে রাখলেই নেইল পালিশ অপেক্ষাকৃত ভালো থাকে।ইত্তেফাক
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








