টরন্টোয় প্রথমবারের মতো প্রতিমা বিসর্জন
টরন্টো থেকে সুব্রত চৌধুরী- গত পহেলা অক্টোবর,বুধবার হাজারো পূজারীর চোখের জলে বিদায় নিলেন মা দুর্গা। পুজোর কয়েকটা দিন পিতৃগৃহে কাটিয়ে ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন মা দুর্গা।

দুর্গা মায়ের বিসর্জন উপলক্ষে কানাডার টরন্টোর পুজো মন্ডপগুলোতে বেজে উঠেছিল ব্যথার করুণ রাগিনী।
উওর আমেরিকায় প্রথমবারের মতো কানাডার টরন্টোর উডবাইন বিচে টরন্টো দুর্গাবাড়ি মন্দিরের আয়োজনে দূর্গা প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল।
দশমীর পুজো শেষে খোলা ট্রাকে প্রতিমার রেপ্লিকা রেখে মোটর শোভাযাত্রা উডবাইন বিচের উদ্দেশ্যে রওনা দেয়, যাত্রাপথে যা সবার নজর কাড়ে।
উডবাইন বিচে প্রতিমার সামনে পূজারীরা শেষবারের মতো অঞ্জলি নিবেদন করে,ঢোল,করতাল,কাঁসা,উলুধ্বনি ও ধুনুচি নাচে মুখরিত হয়ে ওঠে উডবাইন বিচ।
এরপর সূর্য দেবতাকে মাথার ওপর সাক্ষী রেখে বিশাল জলরাশিতে বিসর্জন দেওয়া হয় কলা বউকে। ভক্তদের অন্তরের অন্তস্থল থেকে উঠে আসা কান্নার ঢেউ মিশে যায় উত্তাল জলরাশিতে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল