টরেন্টোতে দুর্ঘটনায় তিন বাংলাদেশি ছাত্রের মৃত্যু, সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় গুরুতর আহত
দীন ইসলাম, টরেন্টো : কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। বিষয়টি নিশ্চিত করেছেন টরেন্টোতে বসবাসরত সাংবাদিক এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভালমন্দ দেখভাল করা বাবলু চৌধুরী। তিনি মানবজমিনকে জানান, দুর্ঘটনার পর প্রথমে দুই জন, পরে হাসপাতালে একজন মারা যান। গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনায় বিএমডব্লিউ গাড়িটি দুমড়ে-মুচড়ে আগুন ধরে যায়। কারণ ৪২৭ হাইওয়ের ডানডাস ইন্টারসেকশনে তীব্র গতির গাড়িটি প্রথমে এক্সিট পয়েন্টে ধাক্কা লেগে বিপরীত দিকের দেয়ালে সজোরো ধাক্কা খায়। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। তবে দমকল বাহিনীর তৎপরতায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তিনি জানান, কুমার বিশ্বজিতের ছেলেকে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়।
আমাদের সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি।
এদিকে বাংলাদেশি ছাত্রদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। টরেন্টো পুলিশ সূত্রে জানা যায়, টরেন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ এ দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ছাত্র নিহত হন। কুমার বিশ্বজিতের পুত্র গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরেন্টোতে বসবাস করতেন। কয়েক মাস আগে কুমার বিশ্বজিৎ তার ছেলেকে টরেন্টোতে দিয়ে যান।
এদিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত ১২টায় কানাডার উদ্দেশে রওনা হয়েছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।
ওদিকে নিহত শাহরিয়ার খান হলেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা শরীফ হোসেন খান। তার বাড়ির আশুলিয়ার উত্তর গাজীরচটে। মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল