Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

টাইমের প্রভাবশালী টিনেজ তালিকায় মালালা, ওবামা কন্যারা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: October 14, 2014 | 5:26 PM

বিশ্বের প্রভাবশালী টিনেজদের বার্ষিক তালিকায় স্থান পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এ তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দু’ কন্যা মালিয়া ও সাসা। এ তালিকা করেছে বিখ্যাত ম্যাগাজিন টাইম। এতে মোট ২০ জনের তালিকায় রয়েছেন ওবামার দুই মেয়ে মালিয়া (১৬), সাসা (১৩), নিউজিল্যান্ডের গ্রামি জয়ী গায়িকা লোর্দে (১৭), নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফ জাই (১৭)। তালিকায় সর্বকনিষ্ঠ সাসা ওবামা ও ফিলাডেলফিয়া বয়েজ বেসবল টিমের সদস্য মো’ন ডেভিস। দু’জনেরই বয়স ১৩। জনপ্রিয় অনলাইন ম্যাগাজিন রুকির ফ্যাশন রাইটার ১৮ বছর বয়সী টভি গেভিনসনও রয়েছেন তালিকায়। জায়গা পেয়েছেন ১৪ বছর বয়সী জেন্ডার অ্যাক্টিভিস্ট জ্যাজ জেনিংস ও হংকংয়ের গণতন্ত্রপন্থি কর্মী ১৮ বছরের যোশুয়া ওঙ্গ স্থান পেয়েছেন তালিকায়। ‘ম্যাড মেন’ ছবিতে অভিনয়ের জনপ্রিয়তা তালিকায় জায়গা করে দিয়েছে ১৪ বছরের অভিনেত্রী কিয়েরনান শিপকাকে, ‘মডার্ন ফ্যামিলি’ ছবির ১৬ বছরের অভিনেতা রিকো রডরিগেজ, ‘দ্য ইক্যুইলাইজার’ ছবির জনপ্রিয় অভিনেত্রী ১৭ বছরের ক্লো গ্রেস মর্টেজ। এছাড়াও রয়েছেন পপ সিঙ্গার বেকি জি (১৭) ও অস্টিন মাহোনে (১৮), নিউজিল্যান্ডের পপ গল্ফার লিডিয়া কো (১৭) ও আফগান ন্যাশনাল সাইকেল দলের সদস্য সলমা ককর (১৭)। কৈশোরেই ব্যবসায়িক সাফল্যের জন্য এই তালিকায় এসেছেন অনলাইন টিউটরিং সাইট বোট্যাঙ্গল ডট কমের প্রতিষ্ঠাতা ১৫ বছরের এরিক ফিনম্যান ও ইউটিউব ফ্যাশন স্টার ১৮ বছরের বেথানি মোটা ও স্টকপিকার ১৮ বছরের র‌্যাচেল ফক্স। মাটিতে নাইট্রোজেন প্রদানকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করে এই তালিকায় এসেছেন ট্রায়ো কায়রা জাজ (১৬), এমার হিকি (১৭) ও সোফি হিলে-থ (১৭)। লস অ্যাঞ্জেলসের টিন শেফ ফ্লিন ম্যাকগ্রের (১৫) সঙ্গে জায়গা ভাগ করে নিয়েছেন টুইটারের ভাইন শর্ট ভিডিও সার্ভিসের ন্যাশ গিয়ের (১৬) ও সিঙ্গার শন মেন্ডেস (১৬)। অভিনেতা উইল স্মিথের ছেলে ১৬ বছরের জ্যাডেন স্মিথ, টেলিভিশন তারকা দুই বোন কেন্ডেল (১৮) ও কাইলে (১৭), ইয়েলোবেরি পোশাক কোম্পানির প্রতিষ্ঠাতা মেগান গ্রাসেল(১৯) ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ইউটিউব স্টার ও অভিনেতা-মিউজিশিয়ান ট্রোয় সিভান। সূত্র জি নিউজ/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV