Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু’র মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: December 27, 2023 | 1:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, টাইম টিভি’র অন্যতম পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন-বাকা’র সহ সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু-এর মমতাময়ী মা ফাতেমা বেগম (৮৫) আজ বুধবার (২৭ ডিসেম্বর) ভোররাতে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। খবর ইউএনএ’র।
জানা যায়, নিউইয়র্ক সিটির জ্যামাইকার হলিস্থ সৈয়দ ইলিয়াস খসরুর বাসায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার ফাতেমা বেগম অসুস্থ অনুভব করলে তাকে সাথে সাথে লং আইল্যান্ড জুইস (এলআইজি) হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকৎসকরা তার স্ট্রোকের শিকারের কথা জানান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি দ্বিতীয়বারের মতো স্ট্রোকের শিকার হন বলে সৈয়দ ইলিয়াস খসরু বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান। বুধবার সকাল ৬টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও গ্রণগ্রাহী রেখে যান। মরহুার এক পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে, এক পুত্র লন্ডন এবং অন্যান্যরা বাংলাদেশে বসবাস করেন। মরহুমার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন।
এরহুমা ফাতেমা বেগমের নামাজে জানাজা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ: সৈয়দ ইলিয়াস খসরু-এর মা ফাতেমা বেগমের ইন্তেকালে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিব রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তা সৈয়দ খসরুর মায়ের ইন্তেকালে ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মঈনুর রহমান সুয়েব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV