টাইম টেলিভিশন-এর দর্শকপ্রিয়তা বাড়ছে: রমজানে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান
সালাহউদ্দিন আহমেদ: নিউইয়র্কের নিজস্ব স্টুডিও থেকে ২৪ ঘন্টা সম্প্রচারিত টাইম টেলিভিশন-এর দর্শকপ্রিয়তা ক্রমশ: বাড়ছে। দর্শক-শ্রোতাদের চাহিদা আর বিনোদনের জন্য টাইম টিভি-তে নতুন নতুন অনুষ্ঠান সংযোজিত হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাসে টাইম টিভিতে থাকছে ‘রমাজানুল মোবারক’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এতে নিউইয়র্কের বিশিষ্ট আলেম, ইমাম, খতিব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন। এদিকে টাইম টিভি চালুর পর থেকেই টাইম টিভি’র নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রেস ভিউ, বিজ টক, কমিউনিটি এ্যাফেয়ার্স, ল’ এন্ড ইমিগ্রেশন, ফেস টু ফেস চলছে। টাইম টিভি’র সিইও আবু তাহের এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪২১ (১৪ এপ্রিল’২০১৪) থেকে টেষ্ট হিসেবে যাত্রা শুরু করেছে টাইম টেলিভিশন। আনুষ্ঠানিকভাবে টাইম টিভি’র অনুষ্ঠান আয়োজনের প্রস্তুুতি চলছে। ইতিমধ্যেই নোবেল বিজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজে’র মহাসচিব শওকত মাহমুদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজিনা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল এমপি, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহা, দৈনিক মানব জমিন-এর উপ সম্পাদক মনির হায়দার, বাংলাদেশের জনপ্রিয় টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল প্রমুখ বিশিষ্ট ব্যক্তি টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা অফিস পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত ড্যান মজিনার উপস্থিতিতে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করে টাইম টিভি।
জনাব আবু তাহের আরো জানান টোটাল ক্যাবলের মাধ্যমে টাইম টেলিভিশন উত্তর আমেরিকায় সম্প্রচারিত হচ্ছে। অন্যান্য ক্যাবলের মাধ্যমে টাইম টেলিভিশন দর্শক-শ্রোতার কাছে পৌঁছানোরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, টোটাল ক্যাবলের দাবী অনুযায়ী তাদের গ্রাহেেকর সংখ্যা ২০ হাজার। সেই হিসেবে কমপক্ষে ৩০ হাজার দর্শক-শ্রোতা টোটাল ক্যাবলের মাধ্যমে টাইম টিভি দেখছেন। আবু তাহের বলেন, কমিউনিটির গুরুত্ব ও স্বার্থ বিবেচনা করে আমরা লাইভ অনুষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যেই নিজস্ব স্টুডিও থেকে টাইম টিভি’র একাধিক নিজস্ব অনুষ্ঠান ছাড়াও বিশেষ বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছে এবং অনুষ্ঠানগুলো কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও টাইম টিভি বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বৈশাখী মেলা, লস এঞ্জেলেস ফোবানা’র সাংবাদিক সম্মেলন, চট্টগ্রাম এসোসিশেন অব নর্থ আমেরিকা’র ‘চট্টলা বৈশাখী মেলা’, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন অব ব্রঙ্কস’র ‘আনন্দ মেলা’ বাংলাদেশী কমিউনিটি অব ব্রঙ্কস ইন্্ক আয়োজিত পথমেলা, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)’র পথমেলা প্রভৃতি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে।
নিউইয়র্কের এস্টোরিয়াস্থ টাইম টিভি’র নিজস্ব স্টুডিও থেকে প্রচারিত সরাসরি অনুষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাইম টিভি’র নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রেস ভিউ। সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্প্রতি ও শুক্রবার সন্ধ্যা ৮টায় প্রেস ভিউ সম্প্রচারিত হচ্ছে। সংবাদপত্রের খবরাখবর পর্যালোচনা বিষয়ক প্রেস ভিউ অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক/পরিচালক ও বিশিষ্ট সাংবাদিকগণ অংশ নিচ্ছেন।
কমিউনিটির কর্মকান্ড বিষয়ক ‘কমিউনিটি এ্যাফেয়ার্স’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি বুধবার সন্ধ্যা ৭টায়। এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। আইন বিষয়ক অনুষ্ঠান ‘ল’ এন্ড ইমিগ্রেশন’ প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি বৃহস্প্রতিবার সন্ধ্যা ৭টায়। এতে বিশিষ্ট এটর্নীগণ অংশ নিচ্ছেন।নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির ব্যবসা-বাণিজ্যের খবরাখবর বিষয়ক অনুষ্ঠান ‘বিজ টক’ নিয়মিত লাইভ হচ্ছে সপ্তাহের প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এতে কমিউনিটি বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।এছাড়াও সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান ‘ফেস টু ফেস’-এ দেশী-প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের সরাসরি সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে।
টাইম টিভি কর্তৃপক্ষ ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন, টাইম টিভিতে শীঘ্রই লাইভ অনুষ্ঠান চালু হতে যাচ্ছে ‘টাইম টক’। দেশ-বিদেশ ও প্রবাসের রাজনীতিকদের নিয়ে অনুষ্ঠিতব্য ‘টাইম টক’ অনুষ্ঠানে চরমান রাজনীতি নিয়ে আলোচনা থাকবে। এছাড়া শীঘ্রই আসছে লাইভ ‘টাইম নিউজ’। প্রতিদিন রাত ৯টায় টাইম স্টুডিও থেকে ‘টাইম নিউজ’ প্রচারের প্রস্তুতি চলছে। আরো আসছে নারী বিষয়ক অনুষ্ঠান ‘আমি নারী আমিও পারি’ ও শিশু-কিশোরদের অনুষ্ঠান ‘টাইম কিডস্্ কর্ণার’। চলছে প্রস্তুতি। ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীকে নিয়ে ‘লাইভ সঙ্গীতানুষ্ঠান’ প্রচার করেছে টাইম টিভি। টাইম টেলিভিশন-এর সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের সহ টাইম টিভি’র বিভিন্ন টক শো অনুষ্ঠানে হোস্ট থাকছেন প্রবাসের বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ, সাংবাদিক আবিদুর রহিম।
পবিত্র রমজান মাসে টাইম টিভি’র ‘রমাজানুল মোবারক’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা ও খতিব মির্জা আবু জাফর বেগ, মাওলানা মহিব্বুর রহমান, ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটস ইন্ক’র মসজিদ আবু হুরায়রা’র ইমাম ও খতিব মাওলানা ফায়েক উদ্দিন এবং শিক্ষক মির্জা সাকেরুর রহমান, ব্রুকলীনস্থ বায়তুল মামুর মাওলানা দেলোয়ার হোসাইন, সাউথ জ্যামাইকার রিয়াদুল জান্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ কামাল উদ্দিন, আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী, পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাওলানা কামাল আহমেদ এবং ইমাম ও খতিব ওবায়দুল হক, পার্ক চেষ্টার জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মইনুল ইসলাম, এলমহার্স্ট মুসলিম সেন্টারের ইমাম মোহাম্মদ মোস্তফা হোসাইন, ব্রুকলীনস্থ আবু হানিফা মসজিদের খতিব আবু রাসেদ, এস্টোরিয়াস্থ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ তোহা আমিন খান, উডসাইড জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মাহমুদুল ইসলাম, রিভারডেল ইসলামিক সেন্টারের খতিব শরীফ ফয়জুল্লাহ, মাওলানা আইনুল হুদা প্রমুখ।
বিশিষ্ট আলেম ও টিভি উপস্থাপক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থপনায় ‘রমাজানুল মোবারক’ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মনসুর খান, সিটি ইউনিভাসিটি অব নিউইয়র্কের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, নিউইয়র্ক সিটির স্কুল বোর্ডের সাবেক মেম্বার ও সাবেক ভোটার এ্যাসিসটেন্ট মোর্শেদ আলম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক প্রেসিডেন্ট এবং মাউন্ট সিনাই স্কুল অব এ্যাসিসটেন্ট প্রফেসর ডা. জুন্নুন চৌধুরী, হিলসাইড ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আব্দুল আজীজ ভূঁইয়া, পিপল টেক-এর প্রতিষ্ঠাতা এবং সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ, আবু রাশেদ, ইসহাক আহমেদ প্রমুখ আলোচনায় অংশ নেবেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’