টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে
অর্থনৈতিক রিপোর্টার: টাকার বিপরীতে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। মুদ্রাবাজারে ডলারের দামের যে নিম্নগতি শুরু হয়েছিল, তা এখন উল্টো রূপ নিচ্ছে। অন্যদিকে দি হিন্দু বিজনেস অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ভারতে ডলার ও স্বর্ণের দাম যেন প্রতিযোগিতামূলকভাবেই বাড়ছে। গত বৃহস্পতিবারও এক দফা ডলারের দাম বেড়েছে। এখন প্রতি ডলারের বিপরীতে ৪৬.৩০ রুপি দিতে হবে। ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জে দীর্ঘদিন ডলারের দাম ৪৬.১৫ রুপি থেকে ৪৬.১৭ রুপিতে স্থিতিশীল ছিল। মুদ্রাবাজারে ডলারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে হজ মওসুমকে সামনে রেখে ডলারের ক্রেতা বৃদ্ধি এবং আমদানির পরিমাণ বেড়ে যাওয়াকে কারণ হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০০৯-১০ অর্থবছরের ৩০ জুলাইয়ে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ছিল ৬৯ টাকা ৬ পয়সা। আর ২০১০-১১ অর্থবছরের একই দিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দাঁড়িয়েছিল ৬৯ টাকা ৪২ পয়সা। আর চলতি অর্থবছরের ৩০শে জুলাই প্রতি ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেড়ে দাঁড়ায় ৭৪ টাকা ৭৫ পয়সা। গত ১৮ই আগস্ট বিনিময় হার ছিল ৭৪ টাকা ৭০ পয়সা। তবে ২৯শে আগস্ট এর দাম কমে দাঁড়ায় ৭৩ টাকা ৮৮ পয়সা। ৪ঠা সেপ্টেম্বর ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৭৪ টাকা ২০ পয়সা। ১৫ই সেপ্টেম্বর তা আরেক দফা বেড়ে ৭৪ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৮ দশমিক ৭০ শতাংশ বেশি। এদিকে জুনে আমদানি করা হয়েছে ২৯ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। আগের অর্থবছরে একই সময়ের তুলনায় যা ৩২ দশমিক ২৮ শতাংশ বেশি। এ বছরের জুনে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি ৮৯ লাখ ডলার। মে মাসে যা ছিল ৯৯ কোটি ৮৪ লাখ ডলার। আর আগস্টে রেমিট্যান্স আসে ১০৭ কোটি ৮১ লাখ ডলার। তবে ১ থেকে ৯ই সেপ্টেম্বর পাঠানো রেমিট্যান্স দাঁড়ায় ২৬ কোটি ডলার। আগের মাসের তুলনায় এ মাসে রেমিট্যান্স কম আসবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। অক্টোবরে হজ মওসুম শুরু হচ্ছে- এ কারণে অনেকে ডলার কিনে রাখছেন। এছাড়া, আমদানির পরিমাণও বেড়ে গেছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন না। মোটকথা প্রবৃদ্ধি কম হচ্ছে। এ কারণে ডলারের দাম বাড়া শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়টির দিকে নজর দেয়া উচিত বলে মনে করেন তিনি। বিশ্ববাজারে ডলারের দাম যখন কমতির দিকে ছিল, বাংলাদেশে তখন উঠতির দিকে। বাংলাদেশের ব্যবসায়ীদেরও এ কারণে বৈদেশিক পণ্যের মূল্য পরিশোধে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছিল। ফলে বেড়ে গিয়েছিল পণ্যমূল্য। সে সময় বাংলাদেশ ব্যাংক বারবার বলেছিল, বাণিজ্য ঘাটতির কারণেই ডলারের দাম বাড়ছে। বর্তমানে আবারও বিশ্ববাজারে ডলারের দাম কমতে শুরু করেছে। অথচ এখানে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial








