Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

টাঙ্গাইলে হিন্দু শিক্ষক ও স্ত্রীর মর্মান্তিক হত্যার নিন্দা ও প্রতিবাদ আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন’র

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 28, 2017 | 9:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহামায়া মন্দির তথা আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন গত  ২৭শে জুলাই বৃহস্পতিবার অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে রাজধানী ঢাকার অদুরে টাঙ্গাইল জেলায় হিন্দু স্কুল শিক্ষক অনিল চন্দ্র দাস (৭০) ও তার স্ত্রী কল্পনা রানী দাস (৬৫) এর মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বৃহস্পতিবার রাতে কে বা কারা এই শান্তিপ্রিয় দম্পতিকে তাদের নিজস্ব নির্মীয়মাণ চারতলা ভবনের বাসগৃহে শ্বাসরূদ্ধ করে হত্যা করে ভবনের সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে রেখে যায়। মহামায়া মন্দির পরিবার তথা নিউইয়র্কের বাঙ্গালী কম্যুনিটি এই মর্মন্তুদ হত্যাকান্ডের ঘটনায় বাক্রুদ্ধ, অতীব শোকাহত ও ক্ষুব্ধ। উল্লেখ্য, প্রয়াত অনিল চন্দ্র দাস ও কল্পনা রানী দাস নিউইয়র্কের জ্যামাইকাস্থ মহামায়া মন্দিরের ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ ও মন্দির পরিবারের অন্যতম সদস্য তাপস কুমার মালোর স্ত্রী অঞ্জনা মালোর বাবা ও মা। এরকম হত্যাকান্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশে এই ভীতিকর পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং দেশটি দিনদিন যে পথে যাচ্ছে তাতে করে রেখে আসা স্বজনদের জান-মালের নিরাপত্তা নিয়ে আমরা প্রবাসীরা নিতান্তই শঙ্কিত ও ভীত। তদুপরি, সাম্প্রদায়িক শক্তির প্রকট উত্থান ও উপদ্রব এবং হিন্দুদের উপর ক্রমাগত আক্রমন, হত্যা, লুট, ধর্ষণ এসবের কারনে আমরা রীতিমত আতঙ্কগ্রস্ত। এই হত্যাকান্ডের রহস্য এখনো উন্মোচিত হয়নি, তবুও আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই সাম্প্রদায়িক হামলা-নির্যাতন সহ এইরকম চাঞ্চল্যকর দুষ্কর্মের দায়ভার সরকারের ঘাড়েই বর্তায়। সরকার বাংলাদেশের সংখালঘু সম্প্রদায়সহ আপামর জনগণের নিরাপত্তা প্রদানে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা এর নিন্দা জানাই এবং এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির বিধান এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে যথাযথ নিরাপত্ত প্রদানে সরকারের প্রতি আশু পদক্ষেপের দাবী জানাই। একই সাথে আমরা শোকসন্তুত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও বিদেহী আত্মার শান্তি কামনা করি। এই উপলক্ষে আগামী ২৯শে জুলাই শনিবার সন্ধ্যা আট ঘটিকায় মহামায়া মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ