টাঙ্গাইল জেলা সমিতি ইউসএ’র কোষাধ্যক্ষ হাসান আলীর পিতৃ বিয়োগ
নিউইয়র্ক : টাঙ্গাইল জেলা সমিতি ইউসএ’র কোষাধ্যক্ষ হাসান আলীর পিতা কৃষিবীদ শেখ হায়দার আলী (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি ১৭ জুলাই রোববার রাত ৯টার দিকে কুইন্স জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি নিউইয়র্ক প্রবাসী স্ত্রী, দুই পুত্র ও ৫ কন্যা সহ বহু আতœীয়-স্বজন রেখে যান। তার দেশের বাড়ী টাঙ্গাইলের সখীপুর।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ বিভাগের পদস্থ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) কৃষিবীদ শেখ হায়দার আলী জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) ও আল আরাফা ইসলামিক সেন্টার প্রতিষ্ঠাসহ নিউইয়র্কের বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। খবর ইউএনএ’র।
মরহুমের নামাজে জানাজা ১৮ জুলাই সোমবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন জেএমসি’র পেশ ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ। নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন মসজিদের ইমাম, বাংলাদেশী কৃষিবীদ, ডাক্তার, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কয়েকশত প্রবাসী বাংলাদেশী মরহুমের নামাজে জানাজায় অংশ নেন। নামাজের আগে জেএসসি ও আরাফা ইসলামিক সেন্টার প্রতিষ্ঠায় মরহুম শেখ হায়দার আলীর ভূমিকার কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমাম মির্জা আবু জাফর বেগ। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল আরাফা ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আমেরিকান মুসলিম সেন্টার (হাজী ক্যাম্প মসজিদ)-এর প্রেসিডেন্ট ও ইমাম হাফেজ রফিকুল ইসলাম এবং মরহুমের দুই পুত্র যথাক্রমে হাসান আলী ও হাসনাইন আলী।
মরহুম শেখ হায়দার আলীর নামাজে জানাজা শেষে তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।
শোক প্রকাশ: কৃষিবীদ শেখ হায়দার আলীর ইন্তেকালে হককথা’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজুর রহমান ও সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
এছাড়াও টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি দেওয়ান আমিনুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
টাঙ্গাইলবাসীদের অপর সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র অন্যতম উপদেষ্টা আশেক খন্দকার শামীম, সভাপতি মোহাম্মদ এম এইচ মিয়া ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও ১৭ জুলাই রোববার রাতে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদেও সভায় মরহুর শেখ হায়দার আলীর মৃত্যু সংবাদ পৌছার পর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








