Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

টাচ স্ক্রিন ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালোট পেপার ব্যবহারের সিদ্ধান্ত ভার্জিনিয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: September 12, 2017 | 7:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী সাধারণ নির্বাচনকে সমানে রেখে টাচ স্ক্রিন ভোটিং মেশিন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে  যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়া। এই বছরের নভেম্বরে গভর্নর ও রাজ্য আইনসভার সাধারণ নির্বাচনে টাচ স্ক্রিন ভোটিং মেশিন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন প্রশাসনকে। স্থানীয় সময় শুক্রবার নির্বাচন প্রাশসন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

নির্বাচন প্রশাসনের প্রধান জেমস এ্যালকর্ন এ বিষয়ে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা আসন্ন নির্বাচনে টাচ স্ক্রিন ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালোট পেপার ব্যবহার করবেন। কম্পিউটারাইজড স্ক্যানারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। যে কোনো ধরনের হ্যাকিং বা অন্যান্য ঝুঁকি এড়াতেই তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

এছাড়া তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের বিষয়টিও উল্লেখ করেন। রাশিয়ার হ্যাকিংয়ের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্ব›দ্বী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে প্রকাশিত প্রতিবেদনে নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই রাজ্যের নির্বাচনে তারা এই ধরনের ঝুঁকি এড়াতেই টাচ স্ক্রিন ভোটিং মেশিন ব্যবহার করবেন না বলে জানান। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, নিউজ লিডার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV