Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

টুইটারের জানা-অজানা ১৪ তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: September 14, 2013 | 10:48 AM

ডেস্ক: মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট হিসেবে টুইটারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। টুইটার সম্পর্কে কয়েকটি জানা-অজানা তথ্য এখানে তুলে ধরা হলো:

১) ২০০৬ সালের ২১শে মার্চ টুইটারের আত্মপ্রকাশ ঘটে। সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট থেকে আসা প্রথম অটোমেটিক টুইটটি ছিল: ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’। এরপর তিনি নিজের হাতে টাইপ করেন পরের টুইট বার্তাটি। সেটি ছিল: ‘ইনভাইটিং কোওয়ার্কার্স’। এরপর এ পর্যন্ত বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ১ লাখ ৭০ হাজার কোটি টুইট আদান-প্রদান করেছেন। একটি প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। অবশ্য, টুইটার আনুষ্ঠানিকভাবে সংখ্যাটা ২০ কোটি বলেই জানিয়েছে। 
২) টুইটারে জনপ্রিয় পপ-তারকা জাস্টিন বিবারের ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। সে সংখ্যাটা হচ্ছে ৪ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৭২৯। দ্বিতীয় অবস্থানে থাকা ক্যাটি পেরির ভক্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখের কিছু বেশি। আর লেডি গাগা ৪ কোটির কিছু বেশি ভক্তের ভালবাসা নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ভক্তের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার ৬৪৩। 
৩) গড়ে টুইটার ব্যহারকারীদের ভক্তের সংখ্যা ২০৮ জন।
৪) মাসে প্রত্যেক ব্যবহারকারী গড়ে ১৭০ মিনিট সময় টুইটারে ব্যয় করেন। 
৫) বিশ্বজুড়ে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশি। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহারকারীই তাদের মোবাইল ডিভাইসটিতে টুইটার ব্যবহার করেন। 
৬) টুইটার ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে ৩ কোটি ৫৫ লাখ ব্যবহারকারী রয়েছেন। 
৭) প্রায় ২ কোটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট রয়েছে। 
৮) ২০০৭ সালে টুইটারের বৈশিষ্ট্যে ‘হ্যাশট্যাগ’ সুবিধা সংযোজিত হয়। 
৯) ২০০৯ সালের অক্টোবরে গুগল ও মাইক্রোসফট তাদের পণ্য সার্চ অপশনসমূহে টুইটার সংযোজিত করা আরম্ভ করে। 
১০) ২০১৩ সালে টুইটারে ভাইন ভিডিও সুবিধা সংযুক্ত হয়। ১ কোটি ২০ লাখ ব্যবহারকারী এ ফিচারটি প্রতিদিন ব্যবহার করেন।
১১) টুইটারের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোতে। নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনেও ট্ইুটার কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। 
১২) টুইটারের সহ-প্রতিষ্ঠারা হচ্ছেন, বিজ স্টোন, ইভান উইলিয়ামস ও জ্যাক ডর্সি। 
১৩) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক গ্রাফিক ডিজাইনার বিজ স্টোন টুইটারের প্রাথমিক লোগোটি তৈরি করেছিলেন। 
১৪) টুইটারের প্রধান নির্বাহী ডিক কসটোলো সাবেক কমেডিয়ান।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV