টেক্সাসে কফিশপে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেন নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রাত প্রায় ৮টার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফিশপে এ ঘটনা ঘটেছে। আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত।
বিষয়টি নিশ্চিত করে ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থী শেখ আবির হোসেন আততায়ীর গুলিতে মারা গেছেন। টেক্সাসে একটি কফিশপে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আবিরের এ অকাল মৃত্যু মেনে নেয়া কঠিন। তাঁর মৃত্যু সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে।
তিনি বলেন, অত্যন্ত সহজ-সরল ও মেধাবী ছাত্র আবির স্বপ্ন দেখতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। এজন্য বিসিএসসহ অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করেননি তিনি। কিছুদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন আবির। এরপর চলতি বছরের জানুয়ারিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।
তিনি আরও বলেন, অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারীতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চ শিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। আতাতয়ীর গুলি কেড়ে নিলো তাকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারালো তাদের প্রিয়জনকে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








