Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

টেক্সাসের ডালাসে বাংলাদেশ দূতাবাসের মোবাইল কন্সুলার ক্যাম্প : ৮৯৭ জনের সেবা গ্রহণ এবং ৪৭,৯৩২.৫০ ডলার রাজস্ব আয়

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: June 17, 2022 | 11:16 AM

এজেডএম সাজ্জাদ হোসেন, ওয়াশিংটন, ডিসি : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে গত ১০-১২ জুন ২০২২ তিনদিনব্যাপী মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত উক্ত ক্যাম্পে কন্সুলার সেবা প্রদান করা হয়। ক্যাম্প আয়োজনে সহায়তা করে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (ব্যান্ট) এবং বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বেস্ট)।
তিন দিন ব্যাপি এই ক্যাম্পে ৮৯৭ জন আবেদনকারী বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং ৪৭,৯৩২.৫০ মার্কিন ডলার রাজস্ব আদায় হয়। এটি এ বছর আয়োজিত কন্সুলার ক্যাম্পসমূহের মধ্যে সেবাগ্রহীতার সংখ্যায় এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ।
মোবাইল কন্সুলার ক্যাম্পে এনভিআর, পাওয়ার অব এটর্নি এবং এটেস্টেশন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। এছাড়াও, দ্বৈত নাগরিকত্ব সনদ এবং জন্মনিবন্ধন সনদপ্রাপ্তির জন্য আবেদন গ্রহণ করা হয়।
কোভিড-১৯ অতিমারির প্রকোপ হ্রাস পাওয়ায় এপ্রিল, ২০২২ হতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুনরায় মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান শুরু করে। গত দুই মাসে পাঁচটি শহরে (ফিলাডেলফিয়া, আটলান্টা, হিউস্টন, শিকাগো এবং ডালাসে) এ সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পসমূহে মোট ৩২৯১ জন সেবা গ্রহণ করেন এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১,৭২,৪৫৩.৫০ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি নিয়মিতভাবে বিভিন্ন শহরে মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV