Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

টেক্সাসের হাসপাতালে গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ৫

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: February 15, 2024 | 10:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি হাসপাতালের জরুরি কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফেসবুকে পোস্ট করা এক বার্তায় অস্টিন-ট্র্যাভিস কাউন্টি জরুরি চিকিৎসা সার্ভিস জানায়, স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে রাজ্যের রাজধানী সেন্ট ডেভিড নর্থ অস্টিন মেডিকেল সেন্টারে গাড়িটির চাপায় এক শিশু এবং প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি গুরুতর আহত হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন নিউজ আউটলেট পরিবেশিত খবরে বলা হয়, গাড়ির চালক ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অস্টিন পুলিশ বিভাগ জানিয়েছে, সেখানে সাধারণ জনগণের ক্ষেত্রে কোন হুমকি ছিল না।
কাউন্টি ইএমএস জানায়, আহতদের মধ্যে চারজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে সেন্ট ডেভিডের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালটি জরুরি রোগীদের জন্য খোলা থাকলেও অ্যাম্বুলেন্স পরিবহন বন্ধ ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ