Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

টেক্সাসে অনলাইন টেলিভিশন বিদেশ টিভির উদ্বোধন করলেন তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: March 30, 2011 | 10:40 AM

 শারকে চামান খান: স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে টেক্সাসের অস্টিনে অনলাইন টেলিভিশন বিদেশ টিভির উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।  বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি প্রচারে প্রবাসী বাঙ্গালীদের দ্বারা পরিচালিত অনলাইন এই টেলিভিশন নেটওয়ার্কটি অস্টিন থেকে পরিচালিত হবে। 

 

 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন VP of Pragma Systems এর মিজ্ এডিথ মায়ার্স (Edith Myers), তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মোঃ আমিনুল ইসলাম, বিদেশ টিভির সিইও কামরুল মিনা এবং মার্কেটিং ডিরেক্টর নিজামউদ্দিন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন বার্তা বিশ্বের সকলের কাছে পৌছে দিতে প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ

  

 বিনির্মাণে বিদেশ টিভির নবযাত্রাকে স্বাগত করেন এবং এর এগারজন উদ্যোক্তাকে অভিনন্দন জানান। তিনি প্রবাসীদের অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন বাংলাদেশের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার, উদ্যোগ এবং দক্ষতাকে কাজে লাগাতে প্রবাসীরা এগিয়ে আসবে। এই প্রেক্ষাপটে তিনি বিদেশ টিভির উদ্যোগকে প্রশংসীয় বলে উলেখ করেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিশিষ্ট সংস্কৃতি সেবী, মুক্তিযোদ্ধা ও বরেণ্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিদেশ টিভি দেখা যাবে www.bdeshtv.com

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV