টেক্সাসে গুলি: অস্ত্রধারী সহ নিহত ৮
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসে এক অস্ত্রধারী গুলি করে হত্যা করেছে কমপক্ষে ৭ জনকে। এরপর পুলিশ ওই হামলাকারীকে গুলি করে হত্যা করে। রোববার রাতে ডালাসের প্লানো এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, প্লানো পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ডেভিড ঠিলি বলেছেন, হামলার পর পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হামলাকারীর সঙ্গে প্রথমে গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হন নি। রিপোর্টে বলা হয়, প্লানোর ওই বাড়িতে পাওয়া গেছে সাতটি মৃতদেহ। গুলিবিদ্ধ দু’জনকে নেয়া হয়েছে হাসপাতালে। তবে তাদের অবস্থা কি সে সম্পর্কে জানা যায় নি। হামলাকারী ও ওই বাড়ির সদস্যদের মধ্যে কি সম্পর্ক তাও নিশ্চিত হওয়া যায় নি। নিশ্চিত হওয়া যায় নি, নিহতরা একই পরিবারের সদস্য কিনা।
সর্বশেষ সংবাদ
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান