Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

টেক্সাসে ঝড়ের প্রভাবে বন্যা, নিহত ১

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: August 27, 2017 | 2:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাস উপকূলে গত শুক্রবার রাতে আঘাত হানে হারিকেন হারভি। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার টেক্সাসের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

চার মাত্রার এ ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। সেখানে ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে যে হারিকেন হারভি এক যুগের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।

এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের একটি প্রধান তেলশিল্পাঞ্চল থরপুস ক্রিস্টির কাছের ছোট শহর রকপোর্টে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে তেল উৎপাদন এখন বন্ধ রয়েছে।

গতকাল ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, প্রথম ভূমিধসের কয়েক ঘণ্টা পরই রকপোর্টের উত্তরে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যকে ‘প্রধান দুর্যোগ’ এলাকা ঘোষণা করার আহ্বানে সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV