Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

টেক্সাসে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন, মুক্তিযোদ্ধা সম্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: December 17, 2019 | 3:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : টেক্সাসের রাজধানী অষ্টিন শহরে গত ১৪ই ডিসেম্বর বিশাল আড়ম্বরে বিজয় দিবস উদযাপন করা হয়। অষ্টিনের বাংলাদেশীরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানা, ধারণ করা এবং পরবর্তী প্রজন্মকে আমাদের সেই গৌরবময় ইতিহাস জানানো। অনুষ্ঠানের সূচনা হয় বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানের সন্তান মাহমুদ হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কমিউনিটির পক্ষ থেকে অস্টিন শহরে বসবাসরত তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন একজন শহীদ পরিবারের সন্তান।

অনুষ্ঠানে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংগালীর প্রতিরোধ নিয়ে পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য। কথা, সুর আর ছন্দে ইতিহাসের গল্পটা তুলে ধরেন অস্টিন কমিউনিটির সদস্যরা। এছাড়াও দলীয় ও একক সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করেন স্থানীয় শিশু শিল্পীরা। এই ছাড়াও ১৯৭১ সালের ইতিহাস নিয়ে পরিবেশিত হয় গীতিনাট্য একাত্তরের প্রতিচ্ছবি। সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ সেন্টারের সহযোগিতাতে ১৯৭১

সালের দুর্লভ আলোকচিত্র, পত্রিকা, বই এবং বাংলাদেশের বিভিন্ন পরিচিতিমূলক পোস্টার নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায় এই প্রদর্শনীর ব্যাপারে। শিশুদের জন্য বিশেষ চিত্রাংকনের আয়োজন করা হয় – রং তুলিতে বাংলাদেশ শিরোনামে।

অনুষ্ঠানের শেষভাগে নব্বুইয়ের দশকের বিখ্যাত ব্যান্ড উইনিং আর ওয়ারফেইজ খ্যাত চন্দন আর বাবনা সঙ্গীত পরিবেশন করেন, সাথে ছিলেন রাজীব, তমাল, ববি ও তুষার। অস্টিনের এশিয়ান আমেরিকান রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজন ৮০০ এর বেশি মানুষ উপভোগ করেন। 

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV