টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেক্সিকোর সঙ্গে টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ও পরদিন সকালে ১২ ঘণ্টার অভিযানে দু’টি আলাদা অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে ওই ৬ বাংলাদেশিকে। তারা এ সময় মেক্সিকোর সঙ্গে টেক্সাস সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। এ খবর দিয়েছে অনলাইন ব্রেইতবার্ত। এতে বলা হয়েছে, ইদানীং অবৈধ উপায়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে ২৭০ শতাংশ। এক বছরে এভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় গ্রেপ্তার করা হয়েছে ৬৬৮ বাংলাদেশিকে।
লারেডো সেক্টর বর্ডার প্যাট্রোল এজেন্টরা এ মাসে এ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে কমপক্ষে ৭৫ জন বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে। ২০১৭ সালের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে এ সংখ্যা শতকরা ১০ ভাগ বেশি। ৩০ শে সেপ্টেম্বর সেখানে ২০১৮ অর্থবছর শেষ হয়েছে। এ সময়ে লারেডো সেক্টর এজেন্টরা ৬৬৮ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। আগের বছরের মোট বাংলাদেশি অবৈধ অভিবাসীর তুলনায় এ সংখ্যা শতকরা প্রায় ২৭০ ভাগ বেশি।
ব্রেইতবার্তের রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য টেক্সাসের সীমান্তে রয়েছে উন্মুক্ত নদী। সেই সীমান্ত একেবারে খোলা। এমন সীমান্ত শত শত মাইলের। এই পথটিকে ব্যবহার করছে অবৈধ অভিবাসীরা। এ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীরা দালালদের দিচ্ছে প্রতিজন ২৭ হাজার ডলার করে।
লারেডো সাউথ বর্ডার পেট্রোল স্টেশনে যে এজেন্টদের দায়িত্ব দেয়া হয়েছে তারা শনিবার টেক্সাসের মাস্টারসন রোডে সন্দেহজনকভাবে চার অভিবাসীর কাছে যায়। এ সময় লারেডো সেক্টর লাইন অপারেশনের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বেরিয়ে আসে যে, ওই চার যুবক হলেন বাংলাদেশি। পরেরদিন সকালে একই সংস্থা আরো একটি অভিযান চালায়। লারেডোর ওলিয়ান্দার স্ট্রিটে তারা দেখতে পায় দু’জন সন্দেহজনক যুবক হাঁটাহাঁটি করছে। তারা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাতেও বেরিয়ে আসে যে, তারাও বাংলাদেশি। তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে পাচার করে।
ওদিকে সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, সানডিয়েগো ক্রসিংয়ে অভিবাসীদের একটি দল সমবেত হয়েছে। তার মধ্যে রয়েছে ৫ শতাধিক অপরাধী। এই দলে রয়েছে প্রাপ্ত বয়স্ক অথবা টিনেজ বালক। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে। এ ঘটনাকে তিজুয়ানার বাসিন্দা লুইস অ্যালেক্সিজ মেন্দোজা (৩০) আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন