ট্রাম্পকে উৎখাতের ষড়যন্ত্রে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোড রসেনস্টেইন পদত্যাগ বা প্রেসিডেন্টের তাকে বরখাস্ত করা নিয়ে গুঞ্জন উঠেছে। সোমবার তার পদত্যাগ নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি দায়িত্বে বহাল রয়েছেন।
হোয়াইট হাউস জানায়, রসেনস্টেইন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য হোয়াইট হাউসে তার কথোপকথন রেকর্ড করতে বলেছেন এমন খবর প্রকাশ নিয়ে প্রেসিডেন্ট ও রসেনস্টেইনের মধ্যে আলোচনা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকেবি স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট জাতিসংঘের বৈঠক থেকে আসার পর তাদের বৃহস্পতিবার দেখা করার কথা রয়েছে।’ সারাহ আরো বলেন, ‘রসেনস্টেইনের অনুরোধেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।’ তবে রসেনস্টেইন পদত্যাগ করবেন কি না বা তাকে বরখাস্ত করা হবে কি না এমন প্রশ্নের কোন উত্তর দেয় নি হোয়াইট হাউস।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রসেনস্টেইন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত এবং ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে মস্কোর সম্পৃক্ততার তদন্ত পর্যবেক্ষণ করতেন। গত সপ্তাহের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি গোপনে ট্রাম্পের কথোপকথন রেকর্ড ও তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সংবিধানের ২৫তম ধারা প্রয়োগ করার কথা বলেছিলেন।
স্থানীয় সময় সোমবার সকালে রসেনস্টেইনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গার্ডিয়ান জানায়, যদি রসেনস্টেইন পদত্যাগ করেন তবে রাশিয়া বিষয়ক বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের তদন্ত ঝুঁকির মুখে পড়বে। তবে ট্রাম্প সাময়িকভাবে ২১০ দিনের জন্য সিনেটের অনুমতি নিয়ে মুলারের ইনচার্জ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারবেন। গার্ডিয়ান
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan