ট্রাম্পকে কখনো ক্ষমা নয়, আত্মজীবনীতে সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা তার আত্মজীবনীমূলক গ্রন্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করার বিষয়টি খোলাখুলি আলোচনা করেছেন। একই সঙ্গে বইয়ে তিনি হোয়াইট হাউসে আসার আগে ও পরের ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। ‘বিকামিং’ নামের ওই বইয়ে মিশেল উল্লেখ করেছেন, তার পরিবারকে হুমকির মুখে ফেলার জন্য ট্রাম্পকে কখনো ক্ষমা করবেন না তিনি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বইটি মঙ্গলবার প্রকাশিত হবে। বইয়ের একটি কপি আগাম পেয়েছে সংবাদমাধ্যমটি। বইয়ে মিশেল উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বারাক ওবামার জন্মনিবন্ধনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে ট্রাম্প তাদের পরিবারের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছেন। এ জন্য তিনি ট্রাম্পকে কখনো ক্ষমা করবেন না।
মিশেল লিখেছেন, ‘অপ্রকৃতিস্থ মানসিকতার কেউ যদি একটি গুলিভর্তি বন্দুক নিয়ে ওয়াশিংটনে আসে, তা হলে কী হবে? যদি ওই ব্যক্তি আমাদের মেয়েদের খোঁজ করে, তা হলে কী হবে? ডোনাল্ড ট্রাম্প তার উচ্চ ও বেপরোয়া কট‚ক্তি দিয়ে আমাদের পরিবারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন এবং এ জন্য আমি তাকে কোনোদিন ক্ষমা করব না।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের