Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ট্রাম্পের নির্দেশেই দুই নারীকে অর্থ দিয়েছি: সাবেক ব্যক্তিগত আইনজীবী কোহেন

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: August 22, 2018 | 7:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তার সঙ্গে সম্পর্ক থাকা দুই নারীকে অর্থপ্রদান করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই দুই নারীকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে এই অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এতথ্য দেন তিনি।

৫১বছর বয়সী কোহেন ম্যানহাটনের একটি আদালতে কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি ও নির্বাচনের প্রচারণায় অর্থ লেনদেন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনসহ তার বিরুদ্ধে ওঠা মোট আটটি অভিযোগের ওপর নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। তবে কোহেন আদালতে দেওয়া জবানবন্দিতে একবারও ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার আইনজীবী ল্যানি ডেভিস জানান, তিনি যাকিছু করেছেন, ট্রাম্পের নির্দেশেই করেছেন।

ডেভিস এক বিবৃতিতে বলেন, আজ আদালতে কোহেন দাঁড়িয়ে আছেন এবং শপথ নিয়ে নিজের সাক্ষ্যে বলেছেন যে, ট্রাম্পই নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে তাকে ওই দুই নারীকে অর্থপ্রদান সংক্রান্ত অপরাধটি করতে বাধ্য করেছেন। তিনি বলেন, ‘এই অর্থপ্রদান যদি কোহেনের জন্য অপরাধ হয়ে থাকে, তবে তা কেন ট্রাম্পের জন্যেও অপরাধ বলে গণ্য হবে না?’

প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচন সামনে রেখে উল্লেখিত ওই দুই নারীর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে ব্যক্তিগত আইনজীবী কোহেনকে দিয়ে বিশাল অংকের অর্থ লেনদেন করেন ট্রাম্প। এরমধ্যে একজন পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলস, যাকে ১লাখ ৩০হাজার মার্কিন ডলার এবং অন্যজন সাবেক প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগাল, যাকে দেওয়া হয়েছিলো ১লাখ ৫০হাজার মার্কিন ডলার।

যদিও ট্রাম্প বরাবরই অর্থপ্রদান ও তাদের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে এসেছেন। এমনকি কোহেন আদালতে তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অর্থ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে সাক্ষ্য দিলেও পশ্চিম ভার্জিনিয়ায় এক সমাবেশে যোগ দিয়ে এবিষয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প। রয়টার্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ