Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ট্রাম্প প্রশাসনকে অভিবাসী বিরোধী কোন কিছু করতে দেয়া হবে না : নিউইয়র্কে কংগ্রেসওইম্যান ওকাসিও কর্টেজ

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: December 14, 2019 | 11:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে কংগ্রেসওইম্যান ওকাসিও কর্টেজ বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অভিবাসী বিরোধী কোন কিছু করতে দেয়া হবে না। গত রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সেন্সাসের একটি ক্যাম্পেইন অনুষ্ঠানে ওকাসিও কর্টেজ এ কথা বলেন। কংগ্রেসওইম্যান ওকাসিও কর্টেজ সবাইকে সেন্সাসে অংশ গ্রহণ করার আহবান জানান।

নিউইয়র্কে কংগ্রেসম্যান হিসেবে গত বছর নির্বাচনে অংশ নেয়া মিজান চৌধুরী, এটর্নী সোমা সাঈদসহ কয়েকজন কমিউনিটি নেতা এ অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে হলভর্তি দর্শক ওকাসিও কর্টেজের পক্ষে নানা শ্লোগান দেন।

কংগ্রেসওইম্যান ওকাসিও বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের প্রাণ। অভিবাসীদের শ্রম আর ঘামে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল হচ্ছে। যুক্তরাষ্ট্র বিনির্মাণের ইতিহাসের প্রতিটি পাতায় অভিবাসীদের স্মৃতিচিহ্ন। তিনি বলেন, আজ স্বল্প আয়ের মানুষের যুক্তরাষ্ট্রে আসার পথ বন্ধ করে দেয়ার চক্রান্ত চলছে। মনে রাখতে হবে এ স্বল্প আয়ের অভিবাসীদের রক্ত-ঘামে আমেরিকার বিনির্মাণ হয়েছে। অভিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নাগরিক আন্দোলনের সংগঠক এবং কর্মীদের এসব বিষয়ে আরো বেশি দায়িত্ববান হতে হবে। অভিবাসীদের স্বার্থ বিরোধী যেসব আজ করা হচ্ছে তা রুখে দিতে হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV