Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ডঃ ইউনূস শেখ হাসিনার প্রতিহিংসার শিকার: জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: March 9, 2011 | 8:10 AM

নিউ ইয়র্ক:  নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্পূর্ণ আইনবহির্ভূতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে এক যৌথ বিবৃতি প্রদান করেন ৮০র দশকের যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাএনেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর সভাপতি ও সাধারন সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম ও মোঃ আজাদ বাকির । জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দরা অভিযোগ করেন, ডঃ ইউনূস শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে হয়রানি করতেই সরকার এ ব্যবস্থা নিয়েছে। এর ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে। তারা বলেন বাংলাদেশকে যিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দিয়েছেন, সেই নোবেল বিজয়ীকে অসম্মানজনকভাবে ‘বিনা কারণে’ অপসারণ করা হয়েছে। সাবেক ছাএনেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা সংসদ এবং সংসদের বাইরে ইউনূসের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য রাখছেন। তার বিরুদ্ধে আনা অনিয়মের বিষয়টি সঠিক নয় বলেও নরওয়ে সরকার স্পষ্ট করেছে। এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে সরকার; কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই কেন ব্যবস্থা গ্রহণ করা হলো? ব্যাংক কর্মকর্তা হিসেবে বয়সসীমা পার হওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, তাও সঠিক নয়। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এ আইন প্রযোজয্য নয়। ফোরামের নেতৃবৃন্দরা আরও বলেন, বয়স তো শেষ হয়েছে আরও পাঁচ বছর আগে। তাহলে এ মুহূর্তে কেন এ পদক্ষেপ নেওয়া হলো? গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী ডাঃ ইউনুস তার বর্তমান পদে যত দিন খুশি থাকতে পারেন। ডঃ ইউনুসের নোবেল পাওয়াটা এই সরকার ভালো চোখে দেখছেনা কারন সারা বিশ্বে ডঃ ইউনুস এক নামে পরিচিত যেটা শেখ হাসিনার বাবার নামকেও ম্লান করে দিয়েছে বলে এই সরকার ড‍ঃ ইউনুসকে হেয় প্রতিপন্ন করার জন্যই তার পিছনে উঠে পরে লেগেছে।ফোরাম নেতৃবৃন্দরা আরো বলেন এর ফলে শুধু সরকারের নয়, দেশের ভাবমূর্তি বহিঃবিশ্বে চরম ভাবে ক্ষুণ্ন হবে। আওয়ামী সরকারের এই হীন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, ডঃ ইউনূস এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির বিরুদ্ধে অশোভন আচরণ করার ফল এই ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই ভোগ করতে হবে। বিবৃতি প্রদানকারী সাবেক ছাএনেতৃবৃন্দরা হলেন মোঃ আমিনুল ইসলাম চৌধুরী,মোঃ সিরাজুল ইসলাম খান, মোঃ আলমগীর খান,এম বাসেত রহমান,মোঃ সাইফুল ইসলাম,মোঃ ইলিয়াস খান, মোঃ সাইদুর রহমান সাইদ, এম এ খালেক আকন্দ, ,মোঃ জালাল উদ্দিন , মোঃ নাসিরউদ্দিন শরিফ ,শফিকুর রহমান জীবন শফিক, মোঃআবুল কাশেম, আহমেদ রেজা খান,মোঃ মাহাবুবুল আলম আলমগীর,কাজী আমিনুল ইসলাম স্বপন,আবু জাফর ইকরাম,এম হক সুমন,মোঃ আবদুল কাদের, খন্দকার গোলাম মোর্শেদ সগীর,ওয়াসিম ভুইয়া,মোঃ নাজিম আহমেদ চৌধুরী,মোঃ শাহ আলম, মোঃ জসিম উদ্দিন ও আবদুল করিম। 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV