ডাঃ মাহফুজুলের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবর জকিগঞ্জ সোসাইটি ইউএসএ’র আবেদন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন কসকনকপুর নিবাসী কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল মন্নান সাহেবের সুযোগ্য মেধাবী একমাত্র পুত্র ডাঃ মাহফুজুল আলমকে গত ৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে কে বা কারা নিজ বাড়ী হতে নিয়ে যায়। গত ৯ই সেপ্টেম্বর পর্যন্ত ডিবি পুলিশ কার্যালয়সহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাঁর কোন হদিস পাওয়া যায়নি। জকিগঞ্জ সোসাইটি ইউএসএ গত ৯ই সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জকিগঞ্জবাসীর এক সভায় মিলিত হয়ে তাঁর আপনজনসহ সকলেই উদ্বেগ প্রকাশ করে এবং এহেন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। সাথে সাথে উক্ত মেধাবী তরুন ডাঃ মাহফুজুল আলমের অবস্থান অনতিবিলম্বে নিশ্চিত করণের জন্য জকিগঞ্জ সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!