Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ডিজিটাল বাংলাদেশের জনক সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: July 28, 2017 | 7:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্র,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়, প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়-এর ৪৭তম শুভ জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সজীব ওয়াজেদ জয়-এর জন্ম দিনের অনুষ্ঠানে মাওলানা কাজী কাইয়ূম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। পরে কেক কেটে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কাসেম ও লুৎফুল করিম. সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, প্রচার সম্পাদক হাজী এনাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শরীফ কামরুল হীরা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনিসুর রহমান, মহিলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ শাহনাজ,  শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী, ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আল আমীন আকন্দ, সাবেক ছাত্রলীগ সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, জিয়াউল হক জিয়া, রনী দেওয়ান, পাভেল খান, ফাহিম আহমেদ ও মোহাম্মদ হেবাউর রহমান, ব্রুকলীন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, কুইন্স আওয়ামী লীগ সভাপতি নান্টু মিয়া, স্বেচ্ছা সেবক লীগ সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ