ডেস্কটপে রাখা ফাইল নিয়ে কী করবেন?
মঈন চৌধুরী : ঝটপট কাজের সুবিধার জন্য কম্পিউটারের অনেক ফাইল ইচ্ছে করেই ডেস্কটপে সংরক্ষণ করেন অনেকে। প্রচুর ফাইল আর বিভিন্ন প্রোগ্রামের শর্টকাটগুলো জমতে জমতে ডেস্কটপটা দেখতেও বিশ্রি লাগে। আবার ডেস্কটপে এভাবে গুরুত্বপূর্ণ ফাইল জমা রাখাটা মোটেও নিরাপদ নয়। কোনো কারণে সিস্টেম নষ্ট বা ক্র্যাশ হওয়ার কারণে কম্পিউটার চালু না হলে সেগুলো উদ্ধার করাটা আরেক ঝামেলার কাজ। ডেস্কটপে রাখা সব ফাইল উইন্ডোজের সিস্টেম ড্রাইভে আগে থেকেই সংরক্ষণ করার ব্যবস্থা থাকে। ফলে সেই একই ড্রাইভে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে হারিয়ে যাবে আগেকার সব ফাইল। আগের কোনো তারিখে কম্পিউটারটি সিস্টেম রিস্টোর করলেও ডেস্কটপে থাকা ফাইল গায়েব হয়ে যেতে পারে। অনেক ফাইল ব্যাকআপ সফটওয়্যারে আবার ডেস্কটপে থাকা ফাইল ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা থাকে না।
সিস্টেম ড্রাইভ (সাধারণত C:/ ড্রাইভ) বাদ দিয়ে গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার অন্য ড্রাইভে রাখাটাই ভালো। তার পরও নিজের সুবিধার খাতিরে ডেস্কটপে যদি ফাইল রাখতেই চান তাহলে দুভাবে সেটা নিরাপদ করা যায়—ডেস্কটপের সব ফাইল উইন্ডোজ লাইব্রেরিতে যোগ করে বা আগে থেকে নির্ধারণ করে রাখা সিস্টেম ড্রাইভের অবস্থান পরিবর্তন করে অন্য ড্রাইভে দেখিয়ে দিলে। ফাইল এক্সপ্লোরার দিয়ে কম্পিউটার খুলে বাঁয়ে লাইব্রেরির নিচে থাকা Documents-এ ডান ক্লিক করে Properties নির্বাচন করে Include a folder বোতাম চেপে আবার বাঁয়ে থাকা ফেভারিটস থেকে Desktop দেখিয়ে দিন। তাহলে ডেস্কটপের ফাইল ডকুমেন্টসে জমা হওয়ার কারণে সেগুলো নিয়মিত ব্যাকআপ নেওয়া সহজ হবে।
দ্বিতীয় ব্যবস্থায় ডেস্কটপের ফাইল অন্য ড্রাইভে জমা রাখতে হলে Windows Key + R চেপে রান চালু করুন। রানে regedit লিখে এন্টার করুন। রেজিস্ট্রি এডিটর চালু হলে সেখান থেকে HKEY_CURRENT_USER/ Software/ Microsoft/ Windows/ CurrentVersion/ Explorer/ User Shell Folders অবস্থানে গিয়ে ডানে থাকা Desktop-এ দুই ক্লিক করে ভ্যালু ডেটা বক্সে অন্য কোনো ড্রাইভের অবস্থান দেখিয়ে দিন। যেমন ডি ড্রাইভ (D:) বা অন্য ড্রাইভে গিয়ে Desktop নামে একটি ফোল্ডার বানিয়ে রাখতে পারেন। তারপর ডি ড্রাইভের ক্ষেত্রে ভ্যালু ডেটা বক্সে লিখে দিন D:/Desktop এবং OK করুন। তারপর কম্পিউটার একবার রিস্টার্ট করুন। এখন ডি ড্রাইভের ডেস্কটপ ফোল্ডারেও নিরাপদে সুরক্ষিত থাকবে। —মঈন চৌধুরী/প্রথম আলো
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি