ড্রোন তৈরিতে ৫ কোটি ডলার বিনিয়োগ যুক্তরাষ্ট্রের
নাইজারের একটি সামরিক বিমান ঘাঁটিতে কমপক্ষে ৫ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য হবে ড্রোন তৈরি করা। সন্ত্রাসবাদ ঠেকানোর জন্যই ব্যবহার করা হবে এসব ড্রোন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, নাইজারের রাজধানী নিয়ামেতে এরই মধ্যে উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির একটি বিমান ঘাঁটি তারা ব্যবহার করে থাকে ফ্রান্সের ইসলামবিরোধী বাহিনী অপারেশন বারখানের সঙ্গে। এই ঘাঁটিতে এমকিউ-৯ রিপার ড্রোন রয়েছে। এবারে তারা ড্রোন নির্মাণের জন্য ব্যবহার করবে দেশটির আরেক বিমান ঘাঁটি। এই ঘাঁটিটি আগাদেজ শহরে অবস্থিত। ওয়াশিংটন এখান থেকে লিবিয়া, মালি বা নাইজেরিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে ইসলামি উগ্রপন্থিদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করতে পারবে। পেন্টাগনের একজন মুখপাত্র মিশেল বালদানজা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র নতুন একটি রানওয়ে এবং ‘সংশ্লিষ্ট পথ, সুযোগ-সুবিধা ও অবকাঠামো’র জন্য অর্থায়ন করতে সম্মত হয়েছে। তিনি জানিয়েছেন, এই অর্থের পরিমাণ হতে পারে ৫ কোটি ডলার। তবে এই খবর প্রথম বেরিয়েছিল দ্য ইন্টারনেসপ্ট সাইটে। তারা বলছে, খরচ এরও দ্বিগুণ হতে পারে। অনুসন্ধানী খবরের ওই সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এমন কিছু নথি পেয়েছে যাতে এই প্রকল্পকে ‘আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নির্মাণ প্রচেষ্টা’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০১৭ সাল নাগাদ শেষ হবে ড্রোন নির্মাণের এই প্রকল্প। প্রসঙ্গ, ড্রোন হলো এক ধরনের বিশেষ উড়োযান যা সামরিক বাহিনীগুলো নজরদারি, বোমা বর্ষণের কাজে ব্যবহার করে থাকে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান বা যেসব স্থানে পাইলট পাঠানো সম্ভব নয়, সেসব স্থানেই পাঠানো হয়ে থাকে চালকব্যতীত দূরনিয়ন্ত্রিত ড্রোন। এগুলো ইউএভি (আননেমড এরিয়াল ভেহিকলস) বা আরপিএ (রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফট) হিসেবেও পরিচিত।মানবজমিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








