ড.ইউনূসের আপিল শুনানি ৪ এপ্রিল

ইউএসএনিউজ ডেস্ক:গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের রিট খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি আগামী ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। রায়ের অনুলিপি নিয়ে ইউনূস হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে পারবেন। হাইকোর্টের রায় স্থগিতে ইউনূসের আবেদনের শুনানির পর প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।আদালতের কার্যতালিকায় আজ ইউনূসের আবেদনটি শুনানির জন্য ছিল। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ এবং সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সময়ের আবেদন জানিয়ে বলেন,সোমবার হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশের কপি প্রকাশ হয়েছে। আদেশের সার্টিফাইড কপি এখনও হাতে আসেনি। এ পর্যায়ে আদালত শুনানি ৪ এপ্রিল পর্যন্ত মুলতবির আদেশ দেন।
উল্লেখ্য, তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে ইউনূস এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠাকালে এ ব্যাংকে সরকারের মালিকানা ৬০ শতাংশ থাকলেও এখন তা ২০ শতাংশে নেমে এসেছে।
উল্লেখ্য, তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে ইউনূস এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠাকালে এ ব্যাংকে সরকারের মালিকানা ৬০ শতাংশ থাকলেও এখন তা ২০ শতাংশে নেমে এসেছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








