Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ড.ইউনূসের পক্ষে করা প্রত্যাহার আবেদন ও লিভ টু আপিল আবেদনের শুনানি পিছিয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: April 6, 2011 | 12:58 AM

ইউএসএনিউজ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের আপিল অনুমতির আবেদন খারিজ আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন ও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নয় পরিচালকের করা লিভ টু আপিল আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।আজ বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ শুনানি মুলতবি করে সুপ্রিম কোর্টের অবকাশের পর শুনানির দিন ধার্য করেছেন।শুনানির শুরুতে আদালত ড. ইউনূসের আইনজীবীর কাছে জানতে চান, আজ শুনানি শেষ করা যাবে কি না। জবাবে ড. ইউনূসের আইনজীবী বলেন, শেষ হবে এ নিশ্চয়তা দিতে পারছি না। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ শুনানির আরজি জানান। অবকাশ শেষে আদালত খোলার এক সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেন।আদালত থেকে বের হয়ে ড. ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেন বলেন, প্রত্যাহার আবেদন ও লিভ টু আপিল আবেদন শুনানির জন্য ছিল। আদালতে অবকাশের পর শুনানির দিন ধার্য করেছেন। এ সময় মুহাম্মদ ইউনূস কাজ চালিয়ে যেতে পারবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, লিখিত আদেশ না দেখে এ ব্যাপারে মন্তব্য করা যাবে না।সংশ্লিষ্ট আইনজীবী জানান, ৮ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ চলবে। আদালত এর এক সপ্তাহ পর শুনানির কথা জানিয়েছেন। ফলে ২ মে শুনানি হতে পারে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। গতকাল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV