Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ড. মুহাম্মদ ইউনূসের দায়ের করা রিটের ওপর শুনানি শেষ, রোববার আদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 3, 2011 | 10:46 AM

ইউএসএনিউজ ডেস্ক:গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে একটি এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আমেনা বেগমসহ নয় পরিচালক পৃথক দুটি রিট করেছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অপসারণের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের দায়ের করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার এ ব্যাপারে আদেশ দেয়ার দিন ধার্য করেছে।ড. ইউনূসের পক্ষে ড. কামাল হোসেন শুনানিতে অংশ নেন। তিনি আদালতকে জানান, ড. ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠিটি অবৈধ, বেআইনি ও এখতিয়ার বহির্ভুত। কেননা তিনি কতোদিন গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল থাকবে এটি নির্ধারণ করার এখতিয়ার রয়েছে কেবল ব্যাংকের পরিচালনা পর্ষদের।তিনি আরো বলেন, ড. ইউনূসকে কোনো নোটিস না দিয়েই এ অপসারণের চিঠি দেয়া হয়েছে।রিট আবেদনে বলা হয়, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন ছাড়াই মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনূসের নিয়োগের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়া হয়নি—বাংলাদেশের ব্যাংকের এমন বক্তব্য সঠিক নয়। ১৯৯০ সালের আগস্ট মাসে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পূর্বানুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে মুহাম্মদ ইউনূসকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই অনুমোদন বহাল আছে। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের। সেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই। তাই তাঁকে অব্যাহতি দিতে হলে তা করবে পরিচালনা পর্ষদ। গ্রামীণ ব্যাংক চাকরি সংক্রান্ত বিধি ১৯৯৩-তে ৬০ বছরের কথা উল্লেখ আছে। ১৯৯৯ সালে পরিচালনা পর্ষদের এক সিদ্ধান্তে বলা হয় ওই বিধান ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওই সময় সরকারের মনোনীত তিনজন পরিচালক ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV